সলঙ্গায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সড়ক দুর্ঘটনায় নিহত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল এলাকায় সড়ক দুর্ঘটনায় নলকা ইউনিয়নের চকমোনাহারপুর এলাকার মৃত আসাদ উদ্দিনের ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন বলেন, রংপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস প্রথমে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ধাক্কা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে মোটরসাইকেলটির চালক আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর চালক ও সহকারীরা পালিয়ে গেলেও ক্ষতিগ্রস্থ বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুষ্টিয়ায় জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরী আলম হোসেনের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে দরজা ভেঙে তার

তানজানিয়ায় ব্যাপক সহিংসতায় নিহত ৭০০

অনলাইন ডেস্ক: আফ্রিকার দেশ তানজানিয়ায় ব্যাপক সহিংসতা দেখা দিয়েছে। দেশটিতে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পর বিক্ষোভে অন্তত ৭০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে প্রধান বিরোধী

গাজায় নিশ্চিহ্ন মসজিদ, ধ্বংসস্তূপ থেকেই ভেসে আসছে আজান

ডেস্ক রিপোর্ট: গাজার প্রায় সব মসজিদই এখন ধ্বংসস্তূপ। ইসরায়েলের টানা হামলায় গাজা উপত্যকার ঐতিহাসিক স্থাপত্য, মিনার ও নামাজের স্থানগুলো মাটির সঙ্গে মিশে গেছে। তবুও ভগ্নাবশেষের

যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলা, প্রতিক্রিয়া জানালেন তাসনিম জারা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় এ হামলা হয়। এ সময়

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়মের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ১০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার

সংস্কার ছাড়া নির্বাচন আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে: মিয়া গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশবাসীকে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের