সলঙ্গায় আদালতের রায় বাস্তবায়ন করতে গেলে হামলার শিকার কমিশনের সদস্যরা

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের রায় বাস্তবায়ন করতে গেলে ভূমিদস্যুদের একটি সংঘবদ্ধ দখলদার চক্র লাঠিসোটা নিয়ে হামলা চালিয়েছে কমিশনের সদস্যদের ওপর।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের চক ঘুঘাট গ্রামে এঘটনা ঘটে, সরেজমিনে গিয়ে জানাযায় দীর্ঘদিন ধরে জমি জবরদখল করে রেখেছে,হেলাল,শাহাদত,মতু,ইদ্দিস,কুদ্দুস,গনজের,হয়রতরশিদ, লতিফসহ একটি চিহ্নিত ভূমিদস্যু চক্র।

জমির প্রকৃত মালিক হাবিবুর রহমান রায়গঞ্জ সিরাজগঞ্জ আমলী আদালতে ৯৪/৬ এ ১৮৮.৫৬শতক যায়গার উপর মামলা করেন। বিষয়টি বিজ্ঞ আদালত জমির প্রকৃত মালিক হাবিবুর রহমানকে দীর্ঘ ২০ বছর পরে গত ১৯জুন ২০২৩ ইং মামলার রায় প্রদান করেন।

আদালতের নির্দেশনা মোতাবেক শুক্রবার সকালে অ্যাডভোকেট আব্দুল লতিফ মির্জা কমিশনার, সিরাজগঞ্জ জজ কোর্টের প্রসেস সার্ভেয়ার আমিনুর রহমান ও গোলাম মোস্তফাসহ কমিশনের অন্যান্য সদস্যরা জমিতে উপস্থিত হলে ভূমিদস্যু চক্র মানিক সরকারের নেতৃত্বে কিছু ভাড়াটিয়া ও দখলদার অতর্কিত হামলা চালায়। এসময় প্রকৃত জমির মালিকসহ কয়েক জন আহত হন।

এবিষয়ে আদালতের নির্দেশনা মোতাবেক আশা অ্যাডভোকেট আব্দুল লতিফ মির্জা কমিশনার জানান,আদালত দির্ঘ ২০ বছর পর সকল কাগজ পত্র দেখে হাবিবুর রহমানের পক্ষে রায় দিয়েছেন, এরপরও একটি সংঘবদ্ধ চক্র বেআইনিভাবে জমি দখল করে রেখেছে এবং আজ সরকারি কাজে বাধা দিয়ে হামলা চালিয়েছে, এদের আইনের আওতায় আনা জরুরি।

এবিষয়ে জানতে বিবাদী হেলাল কে মোবাইল ফেনে যোগাযোগ করলে তিনি জানান, এই জমির রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আফিল করেছি আগামী ১১-১২-২৫ ইং তারিখে শুনানী হবে কোর্ট যে রায় দিবে আমি সেই রায় মেনে নিবো কিন্ত এর মধ্যে জমিতে কেন মাপতে আসলো এটা জানতে গেলে আমার উপর হামলা চালিয়ে আহত করেছে আমি এখন হাসপাতালে আছি।

স্থানীয় অনেকে বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক সিরাজগঞ্জ জজ কোর্ট থেকে কয়েকজন আসছে দেখলাম তারা জমিতে মাপার জন্য গেলে মাপার ফিতা কেরে নেয় এসময় জমির মালিকরা এগিয়ে গেলে হেলাল,শাহাদত,মতু,ইদ্দিস,কুদ্দুসসহ আরো অনেকে হাবিবুর রহমানদের উপর হামলা চালায় এতে কয়েকজন আহত হয়,সরকারী কাজে বাধা দেওয়ায় প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করা উচিত।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জ, টুর্নামেন্ট সেরা হিমেল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত ঢাকা জেলা প্রশাসক (ডিসি) আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কেরানীগঞ্জ উপজেলা। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর

এনবিআর কর্মকর্তার ঘুষ বাণিজ্যে রাজস্ব ক্ষতি ১৬০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের আশীর্বাদে ছোটপদে থেকেও পেয়েছিলেন বড়পদের কর্মকর্তাদের নিয়ন্ত্রণের চাবিকাঠি। ফলে, যাচ্ছেতাই করে বেড়িয়েছেন

সাংবাদিক নির্যাতনের অভিযোগ তাড়াশ থানার ওসি (তদন্ত) পুলিশ লাইনে সংযুক্ত

জুয়েল রানা: সিরাজগঞ্জের তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে অবৈধ পুকুর খননকারীদের থেকে ঘুষ নেওয়ার

বিএসএফের হাতে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

অনলাইন ডেস্ক: ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে আটক করেছে। তিনি ময়মনসিংহের মুক্তাগাছায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ২ নম্বর ইউনিটে সহকারী পুলিশ সুপার

জুলাইয়ের আকাঙ্খাকে ধারণ করবে সরকার: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা ও জুলাইয়ের আকাঙ্খাকে ধারণ করবে সরকার। ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা

মওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, এখন একটা বৈরী হওয়া বইছে, একটা জিনিস বুঝত হবে শেখ