সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি মুফতি আমির হামজার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে প্রথম শেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ধর্মীয় শিক্ষক হিসেবে একজন আলেমকে নিয়োগ দেয়ার দাবী জানিয়েছেন মুফতি আমির হামজা।

শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর ওলামা সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে এমন দাবী করেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ পদপ্রার্থী মুফতি আমির হামজা।

তিনি বলেন, যেদেশে ৯২ ভাগ মুসলমান বসবাস করে সেদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয় কিন্তু ধর্মীয় শিক্ষার জন্য কোন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। এটা খুবই দুক্ষজনক ব্যাপার।

মুফতি আমির হামজা বলেন, অন্তর্বতী সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনুস বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে তিনি বিদায় নিবেন। ওনার কাছে আমাদের দাবী আপনি বিদায় নেওয়ার আগে এমন কিছু করেন যেটা মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন।

চুয়াডাঙ্গা ওলামা বিভাগের সভাপতি মাওলানা লুকমান হুসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত শংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড. মাসুদ পারভেজ রাসেল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা যুব জামায়াতের সভাপতি নূর মোহাম্মদ টিপু, জেলা আইন বিষয়ক সম্পাদক জনাব দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরোক, আলমডাঙ্গা উপজেলা আমীর শফিউল আলম বকুল।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফ্যাসিস্টরা এত অত্যাচারের পরও আমরা কোনো প্রতিশোধ নিচ্ছি না : শামীম সাঈদী

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. শামীম সাঈদী বলেছেন, ‘ফ্যাসিস্টরা মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জামায়াতে ইসলামীর নেতাদের অন্যায়ভাবে একের পর এক

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আতাউর রহমান আতা হেনস্তার অভিযোগ উঠেছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থীর

ভারতের ভরসায় বসে আছেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ করার দাবি যখন জোরালো হচ্ছে, সেই সময় সারা দেশে প্রবল চাপের মুখে থাকা

বহুলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুইশত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারী) সন্ধ্যায় ইউনিয়নের ইছামতী, পদমপাল, বহুলী

আটক ২৬ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে সাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ২৬ জেলেকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে

যুক্তরাষ্ট্রে সংঘর্ষে বিধ্বস্ত বিমান-হেলিকপ্টারের সব আরোহী নিহত

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিটন ডিসিতে সংঘর্ষে বিধ্বস্ত যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের কোনও আরোহী কেউ বেঁচে নেই। বৃহস্পতিবার স্থানীয় ইউচিটা শহরের মেয়র এ তথ্য জানিয়েছেন।