সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার, আসতে পারে নির্বাচনী রোডম্যাপ

বিশেষ প্রতিনিধি: জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। দেশের অন্যান্য বেসরকারি টেলিভিশন থেকেও ভাষণ সম্প্রচার হওয়ার কথা রয়েছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি এ ভাষণ দেবেন বলে জানা গেছে। সর্বশেষ গত ২৫ মার্চ প্রধান উপদেষ্টা স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন।

সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ভাষণ হলেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা। এতে জুলাই গণহত্যার ২০ তারিখ কার্যক্রম, সরকারের সংস্কার ও আগামী নির্বাচনের প্রসঙ্গ আসতে পারে। জাতির উদ্দেশ্যে দেওয়া আজকের ভাষণে প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করতে পারেন বলে জানা গেছে।

উল্লেখ্য প্রধান উপদেষ্টার এর আগে জাতির দেওয়া ভাষণে নির্বাচনের একটি সময়সীমা তুলে ধরেছিলেন। সেখানে তিনি চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন। আজকের ভাষণে সুনির্দিষ্টভাবে জানানোর সম্ভাবনা রয়েছে যে, কোন মাসে নির্বাচন হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এক প্রেমিকা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক কলেজছাত্রীকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) রাত পর্যন্ত পৌরশহরের বিভিন্ন এলাকায়

সিরাজগঞ্জে শর্ট সার্কিটে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাত লাখ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার

সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি, ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছে এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (ইসি) কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে

শিশুরাও আয়নাঘরে আটক ছিল, ব্যবহার করা হতো জিজ্ঞাসাবাদে চাপ দিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা গোপন কারাগারে আটকে রেখেছিলেন শিশুদেরও। কমপক্ষে অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সঙ্গে এমন কারাগারে ছিল জেলে মাসের পর মাস।

রায়গঞ্জে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে মাসিক স্বাস্থ্যবিধি দিবস ২০২৫ পালিত হয়েছে। বুধবার (২৮-মে) বিকেলে দাদপুর জিআর বালিকা উচ্চ বিদ্যালয়ে

সিরাজগ‌ঞ্জে ট্যাংক লরির চাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপ‌জেলায় ট্যাংক লরির চাপায় এক পথচারী নিহত হয়েছেন। রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জালাল (৫২) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার