শেরপুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখতে চায় জনগণ: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: শেরপুর-৩ শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনাকে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা জনগণ দেখতে চায়। তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়।

বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি একথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির পোস্টে লিখেন, ‘শহীদ হলেন শেরপুর-৩ শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। আজ বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্বে এসে চেয়ারে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা এবং হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামায়াত সমর্থকদের ওপর বিএনপি সন্ত্রাসীরা হামলা করে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় ৫০ এর অধিক জামায়াতে ইসলামীর সমর্থক আহত হন। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আজ রাত ৯টায় রেজাউল করিম শাহাদাতবরণ করেন। আল্লাহ তায়ালা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতবাসী করুন। আমিন।’

তিনি আরও লিখেন, ‘এ ব্যাপারে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা জনগণ দেখতে চায়। তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়। আর যারা এই খুনের নেশায় মত্ত হয়েছে, এদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া দরকার। আমরা চাই দ্রুত এদের পাকড়াও করা হোক। কোনো ধরনের গড়িমসি জাতি বরদাশত করবে না।’

ডা. শফিকুর রহমান বলেন, যারা গুরুতর আহত হয়েছেন তাদের জন্য মহান আল্লাহর দরবারে দ্রুত সুস্থতা কামনা করছি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জয়পুরহাটে বিজিবির অভিযানে ৫টি স্বর্ণের বারসহ আটক-১

জয়পুরহাট প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ২০ ব্যাটালিয়ন সদস্যরা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার

রাতের আঁধারে মানবতার আলো, শীতবস্ত্র নিয়ে অসহায়দের পাশে ইউএনও আব্দুল খালেক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কনকনে শীতের মধ্যে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারী। শনিবার গভীর রাতে

রুমিন ফারহানাকে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা দেয়ার ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের মারপিটের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে

অযোদ্ধায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তানি সৈন্যরা: হুঙ্কার পাকিস্তানি সিনেটরের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের অযোদ্ধায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে ‘‘নতুন বাবরি মসজিদের প্রথম ইট’’ পাকিস্তানি সৈন্যরা স্থাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সিনেটর পালওয়াশা মোহাম্মদ

ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ১৭ জন আটক

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৭ জন নারী ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট)

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে চোরাই ভারতীয় ওষুধ জব্দ

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে। মঙ্গলবার