শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: জয়পুরহাটের আক্কেলপুরে ৮ বছর বয়সী শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মেহেদি হাসান (৩০) নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেল ৩টায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মেহেদি হাসান আক্কেলপুর পৌর এলাকার সরদারপাড়া মহল্লার সিরাজুল ইসলামের ছেলে। তিনি কেশবপুর মন্ডলপাড়া জামে মসজিদের ইমাম। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করেছেন।

পুলিশ ও শিশুটির পরিবার জানায়, মেহেদি হাসান মসজিদে ইমামতির পাশাপাশি প্রতিদিন সকাল বেলা মসজিদের বারান্দায় দুই ব্যাচে ভাগ করে শিশুদের কোরআন শিক্ষা দেন। বুধবার সকাল ৮টার দিকে ক্লাস শেষে সকল শিক্ষার্থীকে ছুটি দিয়ে বাড়ি যেতে বলেন। শুধু ওই শিশুকে বিশেষভাবে শিক্ষা দেওয়া হবে বলে থাকতে বলেন। এরপর তিনি ওই শিশুকে মসজিদের পাশে তার রুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করার চেষ্টা করলে মেহেদি তাকে দশ টাকা দিয়ে শান্ত করার চেষ্টা করেন। পরে শিশুটি বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানালে তার মা গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে ওই মাদ্রাসায় এসে ঘটনার বিষয়ে জানতে চাইলে সে অস্বীকার করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী তাকে মাদ্রাসার ভিতরে একটি কক্ষে তালাবদ্ধ করে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

শিশুটির মা বলেন, আমার মেয়ে প্রতিদিন সকালে আরবি পড়তে যায়। ওই হুজুর আমার মেয়ের সাথে যে খারাপ কাজ করেছে সেগুলো মেয়ে বাসায় এসে কান্না করতে করতে আমাকে জানায়। এ ঘটনায় আমি মামলা করেছি। আমি এর বিচার চাই।

গ্রেপ্তারের পর থানা চত্বরে ইমাম মেহেদি হাসান বলেন, বুধবার সাড়ে দশটার দিকে হঠাৎ বাচ্চার মা আর বাবা এসে আমাকে মারতে পায়ের জুতা তোলে। আমি তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলেন আমি নাকি বাচ্চাকে ধর্ষণ করার চেষ্টা করেছি। বিষয়টি সঠিক নয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয়রা আটকে রাখার খবর পেয়ে তাকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কমিটি ঘোষণা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৪ মে) বিকালে উপজেলার চক

শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার পরিবার এবং দেশের শীর্ষ ১০টি শিল্পগোষ্ঠীর নামে দেশে ও বিদেশে থাকা মোট ৫৭ হাজার ২৫৬ কোটি ৮৬ লাখ টাকার

হামলার জেরে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রেলস্টেশন বন্ধ

অনলাইন ডেস্ক: ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরাইল। আজ শুক্রবারও ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র কেঁপে ওঠে দেশটির দক্ষিণাঞ্চলের বেরশেবাসহ বিভিন্ন এলাকা। হামলার জেরে বেরশেবায়

পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান

নিজস্ব প্রতিবেদক: জাপানের কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা দেশের ক্রমবর্ধমান কর্মী ঘাটতি মেটাতে আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। আজ

সাদা পাথর লুটের মামলায় বহিস্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের সাদাপাথরে পাথর লুটের মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে তাকে

হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আনা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল সোয়া ৭টার