শিয়ালকোল জমি দখল করে আ’লীগ নেতার ব্যবসা

নিজস্ব প্রতিবেদকঃ ১৭ বছর ধরে মাদ্রাসার জায়গা দখল করে গরুর ফার্ম গড়ে তোলার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধা হত্যা মামলার আসামী রেজাউল করিমের বিরুদ্ধে। এদিকে মাদ্রাসার সুপার নুরুল আলম আনসারী জায়গা মুক্ত করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত না করে উল্টো অভিযোগকারীদের বিরুদ্ধে নানান ভয়ভীতি দেখিয়ে আসছে বলে একাধিকসূত্রে জানা যায়।

স্থানীয়সূত্রে জানা যায়, উত্তর সারটিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দুই শতাধিক জমি সতের বছর ধরে জোরপূর্বক দখলে রেখে গরুর খামার গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করে আসছেন। আওয়ামীলীগের নেতা হওয়ার কারনে লোকজন এতদিন ভয়ে থাকলেও ওই জায়গা অবমুক্ত করার জন্য স্থানীয়রা উদ্যোগ নেন। অপরদিকে মাদ্রাসার সুপার নুরুল আলম আনসারী ব্যবস্থা না নিয়ে নিয়মিত ওই জায়গার খাজনা দিয়ে আসছেন।

নাম না বলে শর্তে সারটিয়া গ্রামের রাজু বলেন, সুপার সম্পর্কে চাচা ও টাকা বিনিময়ে ওই জায়গা মৌখিকভাবে দিয়েছেন। আওয়ামীলীগ নেতা রেজাউল সন্ত্রাসী স্বভাবের হওয়ায় তার অবৈধ কর্মকান্ডে কেউ বাঁধা দিতে পারেনি। উল্টো গোপনে ওই নেতা ও তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করে আসছেন বলে তিনি জানান। এছাড়া আওয়ামী সরকারের আমলে বিএনপি জামায়াতসহ নিরহ মানুৃষদের হয়রানি, হামলা, মিথ্যা মামলা দেওয়াসহ নানা ভয়-ভীতি দেখান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলা শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উপর ৪ আগস্ট শহরের রঞ্জু হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী। বর্তমানে রঞ্জু হত্যা মামলায় পলাতক আসামী হিসাবে আত্ম গোপনে রয়েছে বলে জানা যায়। অবৈধ জায়গা দখলমুক্ত ও মাদ্রাসার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসন ও যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

উত্তর সারটিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ নুরুল আলম আনসারী বলেন, দখলকৃত জমি অবৈধভাবে উঠানো গরুর ফার্ম সরিয়ে নিতে বলেছিলাম কিন্তু তারা আমার কথা শোনেনি। এ বিষয়ে সদর ইউএনও স্যারের সাথে কথা বলেছি।

এ বিষয়ে রেজাউল করিমের মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আরতুগ্রুল খ্যাত বিখ্যাত সেই তুর্কি অভিনেতার নতুন সিরিজের সম্প্রচার

অবশেষে দীর্ঘ প্রতীক্ষা শেষ হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টায় তুরস্কের সরকারি টেলিভিশন টিআরটি ১-এ সম্প্রচার শুরু হয়েছে। উসমানীয় নাবিক খায়রুদ্দিন বারবারোসার জীবনীভিত্তিক তুর্কি সিরিজি

নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে একই নামের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল থেকে বহিষ্কৃত

কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যুকে ঘিরে নানা রহস্য 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলায় ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা

কার্গো টার্মিনালের আগুনে রপ্তানি খাতে ক্ষতি এক বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক: দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে ভয়াবহ আগুনের ঘটনায় দেশের রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ঘটনায় প্রায়

সিরাজগঞ্জে সিপাহি পদে ভুয়া নিয়োগে পৌণে ২২লাখ টাকা আদায়

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহি পদে ভুয়া নিয়োগপত্র ও পুলিশ ভেরিফিকেশন দেখিয়ে সিরাজগঞ্জের এক যুবকের কাছ থেকে প্রায় ২১ লাখ ৭০ হাজার টাকা

ঝিনাইদহে জামায়াত নেতা আলি-আসগরের রোকন শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলা থেকে জামায়াতে ইসলামীর রোকন শপথ গ্রহণ করেছেন ঝিনাইদহ-২ আসনের হলিধানী ইউনিয়নের নেতা মো. আলি-আসগর। গত রবিবার (২৯ জুন) বিকেল সাড়ে

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন