শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেয়া নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেয়াকে কেন্দ্র করে বরিশালে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত দশ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে শহীদ বেদীর সম্মুখে এ ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- মহানগরীর ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা আলাউদ্দিন হাওলাদার, মহিলা দল নেত্র‍ী রিনা বেগম, মরিয়ম, ইউনুস হাওলাদার।

মহিলা দল নেত্র‍ী মরিয়ম অভিযোগ করেন, বুদ্ধিজীবী দিবসে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে তারা মিছিল নিয়ে ঢুকলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা করে ব্যানার, ফুলের তোড়া ভেঙে ফেলে।

বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন অভিযোগ করেন, শহীদ বেদীতে ফুল দেয়ার উদ্দেশ্যে র‌্যালি নিয়ে আসার সময় ধানের শীষ প্রতীকের প্র‍ার্থীর কর্মীরা তাদের ওপর হামলা করেন।

তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আমি এসেছিলাম। কিন্তু হামলার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে বরিশালে ধানের শীষের ভরাডুবি ঘটাবে।’

এবিষয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, বেদীর সড়কটি সরু আর নেতাকর্মীদের ভিড়ও ছিল অনেক। তবে হামলার কোনো ঘটনা ঘটেছে কিনা তা তার জানা নেই।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ৩ বছরের শিশুকে ৪ দফায় ধর্ষণের চেষ্টা, জামায়াত ও আ.লীগ নেতার রফাদফা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ষাটোর্ধ্ব রেজা নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ৩ বছরের শিশুকে ৪ দফায় ধর্ষণের চেষ্টার অভিযোগে করা শালিসের জরিমানার ১ লক্ষ ৩০ হাজার

সিরাজগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন প্রতিবন্ধীরা সমাজের সম্পদ: ড. এম এ মুহিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: দৃষ্টি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সঠিক দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার মাধ্যমে তারাও সমাজের সম্পদে পরিণত হতে পারেন—এমন অভিমত ব্যক্ত করেছেন চাইল্ড

পরিবেশ খাতে অতীতের লুটপাট তদন্ত হবে, ভবিষ্যতে আর হবে না: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ফেনীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ খাতে অতীতে যে লুটপাট হয়েছে তার দায় নির্ধারণ করা হবে এবং

বিটিআরসির ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের নেতৃত্বাধীন আইওএফ’র ১২ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের (এমডিএফ) ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানার মামলায় আদালতে আত্মসমর্পণ করে এজাহারনামীয় ১২ জন আসামি

৭ মার্চের ভাষণ আর থাকছে না অষ্টম শ্রেণির বাংলা পাঠ্যবইয়ে

নিজস্ব প্রতিবেদক: অষ্টম শ্রেণির বাংলা সাহিত্য কণিকা বই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে অন্যান্য বইয়ে

চিন্ময় দাসের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সাবেক মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের