শ‌ফিকুর রহমা‌নের কা‌ছে ফরম পূরণ ক‌রে দ‌লে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

নিজস্ব প্রতিবেদক: জামায়া‌তে ইসলামী‌তে যোগ দি‌য়ে‌ছেন বিএন‌পির সা‌বেক এম‌পি মু‌ক্তি‌যোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। শ‌নিব‌ার সকা‌লে রাজধানীর মগবাজা‌রে জামায়াত কার্যাল‌য়ে গি‌য়ে‌ দ‌লের আমির ডা. শ‌ফিকুর রহমা‌নের কা‌ছে ফরম পূরণ ক‌রে দ‌লে যোগ দেন আখতারুজ্জামান।

কি‌শোরগঞ্জ-২ আসন থে‌কে ১৯৯১ এবং ১৯৯৬ সা‌লে বিএন‌পির ম‌নোনয়‌নে এম‌পি নির্বাচিত হন মেজর আখতার। ২০১৮ সা‌লেও তি‌নি ধা‌নের শী‌ষের প্রার্থী হন। ২০২২ সা‌লে দ্বিতীয়বা‌রের মতো বিএন‌পি থে‌কে ব‌হিষ্কার হওয়ার পর আর বিএন‌পি‌তে ফির‌তে পা‌রেন‌নি।

জামায়া‌তের বিজ্ঞ‌প্তি‌তে মেজর আখতা‌রের যোগদান সম্প‌র্কে বলা হ‌য়ে‌ছে, দ‌লের নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামীর অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করে সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়মনীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, ১১০০ পর্যটক নিয়ে কক্সবাজার ছাড়লো তিন জাহাজ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর ১ ডিসেম্বর থেকে পুনরায় চালু হয়েছে কক্সবাজার–সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। মৌসুমের প্রথম দিন সোমবার সকাল ৭টায় নুনিয়ারছড়া

খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক খুলনা নগরীর লবনচরা থানা এলাকায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ চারজনের মধ্যে দুই নারী গুরুতর আহত হয়েছেন। তাদের খুলনা

সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কালেক্টরেট ভবন সংলগ্ন অফিসার্স ক্লাব মাঠে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় উল্লাপাড়া উপজেলা ২-০ সেটে সিরাজগঞ্জ সদর

২৫৩টি আসনে সমঝোতা: নির্বাচনে ১৭৯ আসনে লড়বে জামায়াত

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় নির্বাচনি সমঝোতার চূড়ান্ত ঘোষণা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লড়বে ১৭৯টি আসনে। বৃহস্পতিবার রাত ৯টায়

শেখ হাসিনার সাজা ও প্রত্যর্পণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ

অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের খবরটি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর মধ্যে বিবিসি ও আল জাজিরা রায় পরবর্তী

ভাঙ্গায় আজও অবরোধ, ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: এতে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের ২১টি জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কে আটকে আছে দূরপাল্লার অসংখ্য যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বুধবার সকাল ৬টা