লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তাসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক : লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পশ্চিমের শহরতলিতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তাসহ পাঁচজনকে হত্যা করেছে ইসরাইল। রোববার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।পরে হিজবুল্লাহ নিজেদের নেতার নিহতের খবর নিশ্চিত করেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, হিজবুল্লাহর নিহত নেতার নাম হাইথাম আলী আল-তাবতাবাই। তিনি হিজবুল্লাহর চিফ অব স্টাফ। সংগঠনটির এই পদের কর্মকর্তা গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্ব পালন করেন।

আরব নিউজের প্রতিবেদনে আল-তাবতাবাইকে হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে উল্লেখ করা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। হামলাটি ঘনবসতিপূর্ণ দাহিয়েহ জেলার একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হয়েছে।

আল-তাবতাবাইতের নিহতের খবর নিশ্চিত করে হিজবুল্লাহ বলেছে, হামলা চালিয়ে ইসরাইল একটি ‘গুরুতর সীমারেখা’ লঙ্ঘন করেছে।

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যে এই হামলা চালাল ইসরাইল। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়। গত কয়েক মাসের মধ্যে দক্ষিণ বৈরুতে ইসরাইলের এটাই প্রথম হামলা।

ইসরাইলি কর্মকর্তাদের দাবি, হিজবুল্লাহ নিজেদের সামরিক ক্ষমতা পুনর্গঠন করার চেষ্টা করছে, চোরাপথে লেবাননে অস্ত্র আনছে এবং রকেট ও ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে বিস্ফোরক ড্রোনের উৎপাদন বাড়াচ্ছে। এতে করে উত্তেজনা বাড়ার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

তথ্যসূত্র: বিবিসি

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে ভাংচুর-লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাংচুর-লুটপাট ও নেতাদের উপর হামলার প্রতিবাদে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে

বাঁশখালীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা যুব বিভাগের আয়োজনে ওয়ার্ড ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। মঙ্গলবার (১৮ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে

সিরাজগঞ্জে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে মির্জা মোস্তফা জামান এর উদ্যোগে কম্বল বিতরণ 

স্টাফ রিপোর্টার: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের পক্ষ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বেলকুচি প্রেসক্লাবের শোক পালন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপি’র চেয়ারপারসন ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাব শোক পালন করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে প্রেসক্লাবের হলরুমে

এবার আটক ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ও অভিনেত্রী সোহানা সাবা

নিজস্ব প্রতিবেদক: জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে অভিনেত্রী সোহানা সাবাকে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি)। মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন