লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না, নিশ্চিত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না, এটি আমি নিশ্চিত করছি। প্রতিবেশী দেশের সীমান্তগুলো থেকে অস্ত্র আসলেও সেগুলো উদ্ধার করা হচ্ছে।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ করবে না। একইসঙ্গে কোনো প্রার্থীর প্রতিনিধির কাছ থেকে খাবারও গ্রহণ করতে পারবে না। দায়িত্বে থাকা দেড় লাখ পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে দেশের ইতিহাসে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন।

দেশে জঙ্গি ও চরমপন্থি আগের তুলনায় অনেক কমেছে জানিয়ে তিনি বলেন, জঙ্গিবাদ এখন নাই বললেই চলে। ফ্যাসিস্ট জঙ্গি রয়েছে তবে তারা অন্যান্য দেশে অবস্থান করছে। এসব ফ্যাসিস্ট জঙ্গিকে ফেরত এনে আইনের মুখোমুখি করা হবে।

এই অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৮৭ জন, ২৮তম বিসিএস এর ১ জন, ৩৫তম বিসিএস এর ৩ জন, ৩৬তম বিসিএস এর ১ জন, ৩৭তম বিসিএস এর ২ জন এবং ৪০ তম বিসিএস এর ২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

এবার বেস্ট প্রবেশনার হয়েছেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজ্জাদ হোসেন। বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড পান সহকারী পুলিশ সুপার মেহেদী আরিফ, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ সহকারী পুলিশ সুপার সজীব হোসেন, বেস্ট হর্সম্যানশিপ সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দীন আহমেদ এবং বেস্ট শ্যুটার হয়েছেন সহকারী পুলিশ সুপার সালমান ফারুক। স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের হাতে পুরস্কার তুলে দেন।

২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৯৬ জন প্রশিক্ষণার্থী আজকের এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন। তারা বিভিন্ন জেলায় ছয় মাসের বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য পদায়িত হবেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরান-ইসরায়েল উত্তেজনা: কাতার দূতাবাস থেকে কর্মী সরাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র কাতারে অবস্থিত তাদের দূতাবাসের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। শনিবার (২৮

শিয়ালকোল আন্ত ফুটবল খেলা অনুষ্ঠিত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের ৮টি দলের অংশগ্রহণে বুধবার (২৮মে) বিকেলে আন্ত ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্ব শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। শিয়ালকোল ক্রীড়া সংঘের আয়োজনে

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: সিলেট ইবনে সিনা হাসপাতালের এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় রোগীর পাঁচ স্বজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬

ইউনিয়ন ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত দুই সাংবাদিক

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার সাংবাদিক সাব্বির মির্জা ও দৈনিক আলোকিত

‘সমন্বয়ক’ পরিচয়ে শিক্ষার্থীকে জিম্মি করে চাঁদা দাবি, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এক ছাত্রকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টাকালে তিন ভুয়া সমন্বয়ককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি’) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে

বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ইউনিয়ন সভাপতি

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা কমিটির কাউন্সিল নিয়ে বিরোধে দলের প্রতিদ্বন্দ্বী পক্ষের হাতে খুন হয়েছেন এক বিএনপি নেতা। তিনি উপজেলার রাউত ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল