লালন শাহর মাজারে গাঁজা বিতর্কে সারজিসকে ‘স্টুপিড’ বললেন বাগছাস নেতা

ডেস্ক রিপোর্ট: লালন শাহর মাজারে গাঁজা বিতর্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ‘স্টুপিড’ আখ্যা দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব আল মাসনূন। দলে সারজিস থাকলে এনসিপিতে কখনও যোগ দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক লালন ভক্তের বিতর্কিত বক্তব্যের জবাবে সারজিসের মন্তব্যের প্রতিক্রিয়ায় এমন বিস্ফোরক মন্তব্য করেন মাসনূন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা বাগছাসের এই নেতা সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্যসচিব জাহিদ আহসানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।,

এর আগে সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় লালন ভক্তের ওই বিতর্কিত মন্তব্যের ভিডিও শেয়ার করেছিলেন সারজিস আলম। ভিডিওতে লালন ভক্তকে আঞ্চলিক প্রভাব মিশ্রিত ভাষায় বলতে শোনা যায়, গাঁজা বন্ধ হলে লালন শাহের মাজারে তিরিশ জন লোকও আর আসবে না।’ ভিডিওর ক্যাপশনে সারজিস আলম লিখেছিলেন, ‘তাহলে লালন শাহের মাজারে লোকজন কি এইসব করতে যায়? মাজার কি গাঁজা খাওয়ার জায়গা?’

এ ঘটনায় দুপুরে সারজিসের পোস্টটি শেয়ার করে তাকে একহাত নিয়েছেন মাসনূন। সারজিসের মন্তব্যের জবাব দিয়ে মাসনূন লিখেছেন, ‘আমি এতটুকু শিওর হইসি নিজেকে নিয়ে যে, সারজিসের মতো স্টুপিড যেই দল করে ঐ দল আমার করার প্রশ্নই আসে না!’ এদিকে মাসনূনের মন্তব্যের পর পোস্টটি ডিলিট করতে বাধ্য হয়েছেন এনসিপি নেতা সারজিস আলম।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে উসকানি দেওয়ার অভিযোগ উঠেছিল মাসনূনের বিরুদ্ধে। শিক্ষার্থীদের অভিযোগ, চাকসু নির্বাচনের মুখে শিক্ষার্থীদের সামনে ‘হিরোইজম’ দেখাতে সংঘর্ষ উসকে দিয়েছিলেন তিনি। বিতর্কের মধ্যেই চাকসু নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন বাগছাসের এই নেতা। বাগছাস থেকেও চাকসু নির্বাচনে কোনো প্যানেল দেওয়া হবে না বলেও ঘোষণা দেওয়া হয়। তবে সংগঠনটির একাংশের নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামে একটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সারাদেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের পাঁচ শ্রেণিতে তালিকা তৈরি

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় সারাদেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি শুরু করেছে পুলিশ। আইনের আওতায় এনে অপরাধ দমন এবং দেশের শান্তিশৃঙ্খলা উন্নয়নের উদ্দেশ্যে

ইসলাহুল উম্মাহ মাদরাসার ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে আনন্দিত

আল আমিন হোসেন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ইসলাহুল উম্মাহ মাদরাসা থেকে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ১১ জন সহ মোট ১৭

কবরস্থানের সভাপতির পদেও নির্বাচন: চাটমোহরে যুবদল-শ্রমিকদলের মুখোমুখি লড়াই!

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক উত্তাপ এবার ছড়াল কবরস্থানেও! পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) গ্রামের মানুষের ব্যবহৃত ‘জান্নাতুল বাকি’ কবরস্থানের সভাপতি নির্ধারণে

খোকশাবাড়ী যুব সমাজের উদ্যোগে রাস্তা চলাচলের জায়গা দখলমুক্ত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের খোকশাবাড়ী ইউনিয়নের বানিয়াগাঁতী গ্রামের আমির হোসেন ও সাবেক ইউপি সদস্য গোলাম মওলা দেয়াল তুলে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা নিরসনে নুর মোহাম্মাদ, জাহাঙ্গীর আলমও

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমাঞ্চল দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ পথ হওয়ায় এলাকাটি নিয়মিত নজরদারির আওতায় রয়েছে। মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনী

টাঙ্গাইলে জুয়া ও মাদক সেবনের সময় সদর বিএনপির সভাপতিসহ ৩৪ জন আটক

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে জুয়া ও মাদক সেবনের সময় যৌথবাহিনীর বিশেষ অভিযানে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার