লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ভবনের নিচতলার গোডাউনে থাকা গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটানিং অফিসার এসএম মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ৪টার দিকে জেলা নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় অফিসের নাইটগার্ড টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।

জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান বলেন, লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে। দ্রুত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, রিটার্নিং অফিসারের অফিস, সকল সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়, জেলা নির্বাচন অফিস, সকল নির্বাচন অফিসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আকাশসীমা বন্ধ করে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান আন্তর্জাতিক বেসামরিক আগমন ও প্রস্থান ব্যতীত প্রায় সব ধরনের ফ্লাইটের জন্য সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ করে

জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত পরে নেয়া হবে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ইরান-ইসরায়েলের যুদ্ধ পর্যবেক্ষণ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আপাতত আমরা

নবজাগরণ ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইদবস্ত্র বিতরণ।

নিজস্ব প্রতিবেদক: ইদুল ফিতরে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ আরও বাড়িয়ে দিতে, প্রতিবছরের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন ইদের নতুন পোশাক বিতরণ করেছে। বৃহস্পতিবার (১২

টাঙ্গাইলে ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে প্রস্ততিমূলক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন,

সলঙ্গায় শত্রুরতার জেরে মারধর ও খড়রের পালা ভেঙে নেওয়ার অভিযোগ

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় পূর্ব শত্রুরতার জের ধরে খড়রের পালা ভেঙে নেওয়া ও ভুক্তভোগী পরিবারের লোকজনকে এলোপাতারি ভাবে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুলাল ও

ঢাকায় মহাসমাবেশ ডেকেছে হেফাজত

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ আমলে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরের নৃশংসতাসহ গুম, খুনের বিচার ও সব মামলা প্রত্যাহারের দাবিতে ৩ মে (শনিবার) ঢাকায়