রায়গঞ্জে লিঙ্গভিত্তিক সহিংসতা ভয়াবহ রূপ নিচ্ছে: সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নারী ও শিশুর বিরুদ্ধে লিঙ্গভিত্তিক সহিংসতা ক্রমেই ভয়াবহ সামাজিক সংকটে রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। এই পরিস্থিতি মোকাবিলায় শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নাগরিক অংশগ্রহণ জোরদারের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন রায়গঞ্জ উপজেলা শাখার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এমএসএফ-এর উপজেলা ফ্যাসিলিটেটর সন্ধ্যা ফার্ডি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, মাঠপর্যায়ের বাস্তবতায় নারী ও শিশুর বিরুদ্ধে পারিবারিক ও সামাজিক পর্যায়ে যৌন হয়রানি, বাল্যবিয়ে, পারিবারিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি এখনও উদ্বেগজনকভাবে বিদ্যমান।

লিখিত বক্তব্যে উপস্থাপিত তথ্যে জানানো হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত রায়গঞ্জ উপজেলায় মোট ১৫৭টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতনের মামলা ৬টি, ধর্ষণের মামলা ২টি এবং হত্যাকাণ্ডের মামলা ৪টি। জেলা লিগ্যাল এইড অফিসে দেউয়ানি মামলার আবেদন করা হয়েছে ১৭২টি, যার মধ্যে ১৩৪টি মীমাংসা হয়েছে। ফৌজদারি মামলার আবেদন ২৯৪টি হলেও মীমাংসা হয়েছে মাত্র ২৮টি। এছাড়া পারিবারিক মামলার আবেদন করা হয়েছে ৩৫টি, যার মধ্যে ২৯টি নিষ্পত্তি হয়েছে।

বক্তব্যে আরও জানানো হয়, লিগ্যাল এইডের মাধ্যমে পারিবারিক মামলায় ১৫ জন নারী ও ২১ জন পুরুষ, ফৌজদারি মামলায় ১৩ জন নারী, ১০ জন পুরুষ ও ২ জন শিশু এবং দেউয়ানি মামলায় ১৩ জন নারী ও ১৭ জন পুরুষ আইনি সহায়তা পেয়েছেন। একই সময়ে ২৫৩ জন নারী ও ৩০৪ জন পুরুষ আইনি পরামর্শ গ্রহণ করেছেন।

সন্ধ্যা ফার্ডি বলেন, স্থানীয় কমিউনিটি ও এমএসএফ ফ্যাক্ট ফাইন্ডিং তথ্য অনুযায়ী ২০২৫ সালে রায়গঞ্জ উপজেলায় ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের অন্তত ৪০টি ঘটনা ঘটেছে। এই পরিসংখ্যান স্পষ্টভাবে প্রমাণ করে যে, লিঙ্গভিত্তিক সহিংসতা এখন একটি গুরুতর সামাজিক সংকট।

তিনি আরও বলেন, এই সংকট মোকাবিলায় এমএসএফ বাস্তবায়িত ‘এমপাওয়ারহার (EmpowerHer)’ প্রকল্পের আওতায় রায়গঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে ইনসেপশন মিটিং, মাসিক সভা, ওয়ার্কশপ, ওরিয়েন্টেশন, পিয়ার লার্নিং সেশন, লিগ্যাল এইড মিটিং, ফ্যাক্ট ফাইন্ডিং কার্যক্রম ও মিডিয়েশন সাপোর্ট প্রদান করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ৩০ সদস্যবিশিষ্ট ইউনিয়ন জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম (ইউজিইএফ) গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন রায়গঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি এসএম নজরুল ইসলাম ও মীর রফিকুল ইসলাম রতি, সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ একটি সম্মিলিত সামাজিক দায়িত্ব। পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, প্রশাসন ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ উদ্যোগ ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে নেতৃত্বের জায়গায় নিয়ে আসতে পারলেই টেকসই পরিবর্তন সম্ভব হবে।

উল্লেখ্য, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) বাস্তবায়িত ‘এমপাওয়ারহার’ প্রকল্পটি সিরাজগঞ্জসহ দেশের ৯টি জেলার ৬৭টি ইউনিয়নে পরিচালিত হচ্ছে এবং ২০২৫–২০২৭ সাল পর্যন্ত প্রকল্পটির কার্যক্রম চলমান থাকবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, বাপ্পারাজসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক: কর পরিশোধ না করায় বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূর,

কওমি মাদ্রাসা আমাদের কলিজা, আলেমদের নিয়ে মিথ্যাচার বন্ধ করুন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কওমি মাদ্রাসা আমাদের কলিজা। জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেয়া হবে এমন প্রচারণাকে

সিরাজগঞ্জ-৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৭ প্রার্থী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র

স্বরাষ্ট্রমন্ত্রীর সালাহউদ্দিন আহমদের নাম ভাঙিয়ে বিএনপি নেতার চাঁদা দাবি! দোকানে দিলেন তালা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ নোমানের দাবি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

ভারতজুড়ে ছড়াচ্ছে মুসলিম বিদ্বেষ, রাজ্যে রাজ্যে হুমকিতে কাশ্মীরিদের জীবন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পরে যেসব অস্থিরতা তৈরি হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো, গত কয়েকদিনে ভারতের নানা জায়গায় কাশ্মীরি মানুষদের

এনায়েতপুরে বিএনপি নেতা সালামকে বয়কটের ঘোষনা নিজ এলাকার নেতাকর্মীর

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: আওয়ামীলীগের সাথে আতাত সহ নানা বির্তকিত কর্মকান্ডের আভিযোগ এনে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস সালামকে বয়কটের ঘোষনা দিয়েছে নিজ এলাকা জালালপুর