রায়গঞ্জে প্রকাশ্যে মুদি ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই, প্রতিবাদে সড়ক অবরোধ  

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জে দিনদুপুরে এক মুদি ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম আশাদুল ইসলাম (৩৪)। তিনি ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আশাদুল ইসলাম নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রের মুখে তার কাছ থেকে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসন ও পুলিশের আশ্বাসে পরে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

ভুক্তভোগী মুদি ব্যবসায়ী আশাদুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমি দোকান থেকে ৪ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলাম। ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পৌর যুবদলের সদস্য সচিব তৌকির আহমেদ স্বপনসহ প্রান্ত, তানভীর ও আরাফাত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়। আমি এ ঘটনায় থানায় মামলা করবো।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয়রা ক্ষোভে সড়ক অবরোধ করেছিল। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অজু ছাড়া নামায গ্রহণযোগ্য নয়

ইসলামে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় ফরজ বা অবশ্যপালনীয় ইবাদত। যে কোনো ইবাদতের আগে অজু করা বাধ্যতামূলক। নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে অজুর তুলনা নেই। অজু

কক্সবাজারে এনসিপির পদযাত্রা শনিবার: কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে প্রস্তুত নেতাকর্মীরা

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে ঘোষিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ১৯ জুলাই (শনিবার) কক্সবাজারে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিতে

গণঅধিকারের কর্মীদের পিটিয়ে ‘ডাস্টবিনে’ ফেলার অভিযোগ যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: টুঙ্গিপাড়ায় নিজ দলের নেতা-কর্মীদের ওপর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (২৭ জানুয়ারি)।

ব্যবসায়ীকে আটক রেখে ছিনতাই ও চাঁদাদাবি,বিএনপির  বহিস্কৃত নেতা ফরিদ মেম্বার গং এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদা দাবি, মারধর এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নিয়ে  সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দিয়ে অপ্রপ্রচার করায়

ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত, খাবার বঞ্চিত অনেকে

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নতুন করে আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দুই শতাধিক মানুষ। এতে করে অবরুদ্ধ এই

যুমনা সেতুর উপর দুর্ঘটনা, ১৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক: যমুনা সেতুর উপর একাধিক দুর্ঘটনা, গাড়ী বিকল এবং অতিরিক্ত যানবাহনের চাপে সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৪কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি