রায়গঞ্জে অসুস্থ বিএনপি কর্মীকে দেখতে গেলেন ভিপি আয়নুল হক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অসুস্থ এক বিএনপি কর্মীর খোঁজ-খবর নিতে তার বাড়িতে যান সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তারাশ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক ভিপি আয়নুল হক। শনিবার সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনুর গ্রামের ওই কর্মী আব্দুল আজিজের বাসায় গিয়ে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় অসুস্থ কর্মীর দ্রুত আরোগ্য কামনা করে ভিপি আয়নুল হক ব্যক্তিগত ও দলীয়ভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তার এ আকস্মিক আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়।

ভিপি আয়নুল হক বলেন,

“দল করতে এসে কেউ বিনা চিকিৎসায় কষ্ট পাবেন—এটা আমরা হতে দেব না। এই সংগ্রাম জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। তাই প্রতিটি কর্মীই আমাদের শক্তি।”

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিনসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।#

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর গোপনে দেশ ছাড়লেন ওই সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে

এবার ইরানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে রাশিয়া

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক জ্বালানি সংস্থা রসাটম ইরানে ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সম্ভাবনা নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা করছে। শুক্রবার এ তথ্য জানান রসাটমের

চেক ছিনতাই ও মারধর: ভুক্তভোগীর নয়, মামলা নিলেন আওয়ামী লীগ নেতার পক্ষে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জনতা ব্যাংকে ঢুকে ব্যবসায়ীকে মারধর ও চেক ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করতে না পেরে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা। ওসি আসলাম আলীর

সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ পৌর এলাকায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই স্বপন শেখ ওরফে ডোবার (৩১) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০

সিরাজগঞ্জে বকেয়া বেতন ভাতা পরিশোধ রাজস্ব করনের দাবিতে মানববন্ধন 

নজরুল ইসলামঃ সিরাজগঞ্জে এ.আই, টেকনিশিয়ান বাংলাদেশ প্রাণিসম্পদ কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বকেয়া বেতন ভাতা পরিশোধ রাজস্ব করনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (

রাতেই যেসব জায়গায় ঝড় বইতে পারে

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকাসহ দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৫ এপ্রিল) দিনগত রাত ১টা পর্যন্ত দেশের