রাজধানীতে চলন্ত প্রাইভেট কারে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবের সামনে একটি চলন্ত প্রাইভেট কারে অগুন লেগেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, কুর্মিটোলা ফায়ার স্টেশন ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায়। পরে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, প্রাইভেট কারটি উত্তরার দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ প্রাইভেট কারের ইঞ্জিন থেকে ধোয়া উঠলে মালিক নিজেই গাড়ি সাইড করেন।

সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিল। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘ভাইরাল’ হতেই নিখোঁজ হওয়ার নাটক যবিপ্রবি ‘ছাত্রদল নেতা’র?

যবিপ্রবি প্রতিনিধি: নিখোঁজের ২০ ঘণ্টা পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী ‘ছাত্রদল নেতা’ সজীব হোসেনকে উদ্ধার করেছে যশোর জেলা পুলিশ। পুলিশ বলছে, অপহরণ

মোহাম্মদপুরে উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের প্রবর্তনা ব্যবসা প্রতিষ্ঠানে দুটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত

বেনজীরের ৪ ফ্ল্যাটের সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর: দুদক

নিজস্ব প্রতিবেদক: দুদকের মহাপরিচালক জানিয়েছেন, সাবেক পুলিশ মহাপরিচালক (আইজিপি) বেনজীর আহমেদের কাছ থেকে জব্দকৃত ৪টি ফ্ল্যাটের সকল সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে হস্তান্তর করা

আসন সমঝোতা নিয়ে জামায়াতসহ ১১ দলের যৌথ সংবাদ সম্মেলন বিকেলে

নিজস্ব প্রতিবেদক: আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আজ যৌথ সংবাদ সম্মেলন করতে যাচ্ছে জামায়াতসহ ১১ দল। বুধবার (১৪ জানুয়ারি) আন্দোলনরত ১১ দলের সমন্বয়ক ড. হামিদুর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে

কানাডায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ

কানাডা প্রতিনিধি: কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। গতকাল রোববার নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। পুরো কানাডায় এখন নির্বাচনের আমেজ। রাস্তার দুই পার্শ্বে বড় বড়