যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ কর্মী আটক

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ২৮ মিনিটে জ্যাকসন হাইটস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি সিলেটের বাসিন্দা। গ্রেফতারের সময় তাকে হাতকড়া পরানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ফেসবুকে একটি পোস্টে জানান, আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং গালিগালাজ করা হয়। তিনি লিখেছেন, এটি ব্যক্তিগত আক্রমণ নয়, বরং রাজনৈতিক পরিচয়ের কারণে হামলা হয়েছে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে আখতার হোসেন বলেন, রাজনৈতিক কারণে বিদেশে থেকেও তাদের নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছেন। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান, যারা বিদেশে কিংবা দেশে হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।

নিউইয়র্ক পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের সময় ছোঁড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।, রবিবার (১১ জানুয়ারি)

ভেবেছিলাম নতুন সরকারের আমলে দুর্নীতি কমবে, বাস্তবে আরও বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় ১১৫টি স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় অনিয়ম দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের প্রতিবাদে সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা। অভিযোগ

বেলকুচিতে মন্দিরে চুরি, শ্বশুরবাড়ি থেকে যুবক গ্রেপ্তার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে প্রতিমা ও স্বর্ণ চুরির ঘটনা হামিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময়

শাহজাদপুরে ফিরে এলো মওলানা ছাইফুদ্দিন এহিয়া কলেজের পরীক্ষা কেন্দ্র

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বাতিল হওয়া পরীক্ষা কেন্দ্র অবশেষে ফিরে পেল শাহজাদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মওলানা ছাইফুদ্দিন এহিয়া ডিগ্রী

পতিত সরকারের প্রকল্প এগিয়ে নিচ্ছে স্থানীয় সরকার বিভাগ

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। যখন যে দল ক্ষমতায় এসেছে সে দলের প্রভাবশালী ব্যক্তি বা রাজনীতিকরাই গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয় পরিচালনা করে

সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর বটির কোপে প্রাণ গেল শ্বশুড়ের !

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর ধারালো বটির কোপে শ্বশুড় মোজাম হোসেন (৭০) নিহত হয়েছেন। সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে