যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এক উচ্চ পর্যায়ের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার সিদ্ধান্ত হয়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

প্রেস সচিব বলেন, গত কিছুদিনে কিছু ঘটনা ঘটেছে, তার আলোকে এই বৈঠক হয়। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের হচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদারের সিদ্ধান্ত হয়েছে। এর নেপথ্যে যাঁরা সক্রিয় রয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শফিকুল আলম আরও বলেন, রাজনৈতিক দলগুলো যাতে নিজেদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখে এবং নির্বাচন ঘিরে যাতে কোথাও কোনো ধরনের নিরাপত্তাজনিত ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান করেন প্রধান উপদেষ্টা। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার বিষয়ে জোর দেন।

শফিকুল আলম বলেন, দেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে এবং জুলাইয়ের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারপ্রক্রিয়া যখন দ্রুত এগোচ্ছে, তখন পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি মরিয়া ও বেপরোয়া হয়ে পড়ছে। তারা দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে সব শক্তি নিয়ে মাঠে নামছে। বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়। এটা এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নয়, জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে।,

প্রেস সচিব বলেন, ক্রমাগতভাবে নিরাপত্তা পরিস্থিতি মনিটর করার জন্য নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে আগাম প্রস্তুতি রাখতে হবে। এর পাশাপাশি ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়, সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

সম্প্রতি রাজবাড়ীর ঘটনার বিষয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সাতজনের মধ্যে অন্তত দুজন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, যারাই এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাংবাদিক নির্যাতন বন্ধে ১৪ দফা দাবি, দেশজুড়ে কলম বিরতি পালন

“বাধ্য করবেন না কঠোর আন্দোলনে যেতে”বিএমএসএফ চেয়ারম্যানের হুঁশিয়ারি নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে দেশব্যাপী কলম বিরতি পালন করেছে

উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক জ্বালানি তেল পরিবহণের কাজে নিয়োজিত ট্যাংকলরি চালকসহ তিনজন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে

জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের

হরমুজ প্রণালি পেরিয়ে আসা ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে, বহন করছে সাড়ে ৭ লাখ টন পণ্য

নিজস্ব প্রতিবেদক: হরমুজ প্রণালি পেরিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়া ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এসব জাহাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস

তরুণরাই দেশকে জ্ঞানভিত্তিক ভবিষ্যতের পথে এগিয়ে নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তরুণ প্রজন্মই জাতীয় রাজনীতি ও প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে গড়ে তুলবে এবং দেশকে অতীতের বিভাজন থেকে সরিয়ে গঠনমূলক ও জ্ঞানভিত্তিক ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে

ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, এটা ভাবার কারণ নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কোনো কারণ নেই। বিএনপি গণতন্ত্রের ব্যাপারে কখনোই আপোষ করেনি।