মোটরসাইকেল তিন দিন, অন্যান্য যান ২৪ ঘণ্টা বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন এবং এর আগে-পরে নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ভোটগ্রহণের দিন ট্রাক, মাইক্রোবাস ও ট্যাক্সি ক্যাবসহ চার ধরনের যান চলাচল বন্ধ থাকবে। আর মোটরসাইকেল চলাচলের ওপর তিন দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এ নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

অন্যদিকে, ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বা তিনদিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এর মধ্যে রয়েছে— আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসন। অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও সংবাদপত্রের গাড়ি। জরুরি সেবার মধ্যে যেমন—ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত যানবাহন। বিমানবন্দরে যাওয়া-আসা করার যাত্রী বা আত্মীয়স্বজনের গাড়ি (টিকিট প্রদর্শন সাপেক্ষে)। দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে একটি গাড়ি (জিপ/কার/মাইক্রোবাস)। টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহন।

জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তঃজেলা বা মহানগর থেকে বের হওয়া বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ রাস্তার ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে বলেও নির্দেশনায় বলা হয়।

এছাড়া, স্থানীয় বাস্তবতা ও প্রয়োজনীয়তা বিবেচনা করে জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা চাইলে আরও কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন বা শিথিল করতে পারবেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার সকাল ৯টায়

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগতীরে শুরায়ি নেজামের ৫ দিনের জোড় ইজতেমা আখেরি মোনাজাত মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। সোমবার (১ ডিসেম্বর) রাতে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের

খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভঙ্গ, মেজরসহ সেনাবাহিনীর ১১ সদস্য আহত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই সংর্ঘষ হয়েছে। সংর্ঘষের এক পর্যায়ে একটি বাজারে আগুন দেওয়া হয়েছে। রবিবার বেলা ১টায় উপজেলার ‘রামেসু বাজারে’ এ ঘটনা

সিরাজগঞ্জে হযরত ফাতেমা (রা.) এর জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত   

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে জান্নাতে নারীদের নেত্রী হযরত ফাতেমা (রা.) এর জীবনীর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ এর আয়োজনে জেলা

সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর বটির কোপে প্রাণ গেল শ্বশুড়ের !

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর ধারালো বটির কোপে শ্বশুড় মোজাম হোসেন (৭০) নিহত হয়েছেন। সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে

মসজিদ নির্মাণ নিয়ে দফায় দফায় সংঘাত-বাড়িঘর ভাঙচুর, এবার ১৪৪ ধারা জারি

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দফায় দফায় ঘটে যাচ্ছে সংঘাত ও সংঘর্ষ। সবশেষ শনিবার (২৬ জুলাই) এক আহত ব্যক্তির মৃত্যুর খবরে কয়েকটি

গাজায় অনাহারে আরও ১৫ জনের মৃত্যু, শিশু মৃতের সংখ্যা বেড়ে ৮০

অনলাইন ডেস্ক: ইসরাইলের টানা অবরোধ ও সামরিক আগ্রাসনের ফলে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে গাজা উপত্যকা। গত ২৪ ঘণ্টায় অনাহারে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন ফিলিস্তিনি