মিথ্যা মামলা প্রত্যাহার না করলে নির্বাচনে যাবে না জাতীয় পার্টি: আনিসুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: মিথ্যা মামলা ও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না—কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকে এমন স্পষ্ট অবস্থান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।,

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক অনুষ্ঠিত হয়। দলের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাশরুর মওলা। কমনওয়েলথ মহাসচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়।

বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ জানান, দেশে এখনো নির্বাচনের মতো লেভেল প্লেয়িং ফিল্ড গড়ে ওঠেনি। প্রশাসন দুই ভাগে বিভক্ত, মব কালচার চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক নয়। তার ওপর জুলাই-আগস্ট মাসে দলটির সিনিয়র নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি, পাশাপাশি অসংখ্য নেতার বিদেশ যাত্রায় অযথা নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, মিথ্যা মামলা ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে জাতীয় পার্টি কোনোভাবেই নির্বাচনে অংশ নেবে না।

বৈঠক শেষে প্রেসিডিয়াম সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাশরুর মওলা গণমাধ্যমকে বলেন, কমনওয়েলথ মহাসচিব জানতে চেয়েছিলেন জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিনা। জবাবে তাদের চেয়ারম্যান জানান—জাতীয় পার্টি নির্বাচনমুখী দল এবং সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নির্বাচন উপযোগী পরিবেশ নেই।

তিনি বলেন, জুলাই–আগস্টে সিনিয়র নেতাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা এখনো প্রত্যাহার হয়নি। আবার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞায় অনেক নেতা বিপাকে আছেন।

মাশরুর মওলা আরও জানান, এসব শর্ত পূরণ না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না—এই বার্তাই স্পষ্টভাবে কমনওয়েলথ প্রতিনিধি দলকে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফিরিয়ে দিয়েছে বিএসএফ

ডেস্ক রিপোর্ট: দিনাজপুরের বিরল সীমান্তে বাংলাদেশি দুই কৃষককে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদিকে, বাংলাদেশের জনতার হাতে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার, পাশাপাশি দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক বঙ্গোপসাগরে অবস্থানরত একটি মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই

সলঙ্গা অস্ত্রের মুখে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ দায়ের

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তাহা জ্জত হোসেন ভুইয়া বাদী হয়ে ৫ জনকে

শাহজাদপুরে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তিন ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ও জমি দখলের পায়তারা

স্টাফ রিপোর্টার: সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার খঞ্জনদিয়ার কবরস্থান সংলগ্ন নির্মানাধীন মার্কেটের জায়গায় তিন ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারপিট

‘পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা’-বলা সেই ছাত্রীকে জামায়াত আমিরের স্যালুট

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার জুলাই আন্দোলনে ‘পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা’ বলা শিক্ষার্থী সানজিদা চৌধুরীকে স্যালুট জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার