মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে প্রতারণা: জাতিসংঘের কড়া সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের শোষণ, প্রতারণা এবং চরম মানবাধিকার লঙ্ঘন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। নিয়োগ দুর্নীতি, অস্বচ্ছ সিন্ডিকেটের আধিপত্য ও অতিরিক্ত ফি আদায়ের মতো দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

জেনেভায় ২১ নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের শোষণ ‌‘উদ্বেগজনকভাবে অব্যাহত’ রয়েছে। মিথ্যা প্রতিশ্রুতি, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, পাসপোর্ট আটকে রাখা, চাকরির শর্তে অসঙ্গতি। সব মিলিয়ে বহু শ্রমিক গভীর ঋণ-দাসত্বের ফাঁদে পড়ে যাচ্ছেন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস (বোয়েস) মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হাজারো শ্রমিক সরকারি ফি-এর পাঁচ গুণের বেশি অর্থ পরিশোধ করেছেন। কারও কারও মালয়েশিয়া যাত্রা থমকে গেছে, অন্যদিকে যারা পৌঁছেছেন, তারা শোষণ ও অনিশ্চয়তার ঝুঁকিতে রয়েছেন।,

অনেকেই অভিযোগ করেছেন, জোরপূর্বক বাড়তি অর্থ আদায়, সম্মতি ছাড়া অন্য কাজে পাঠানো এবং প্রতিশ্রুত চাকরির সঙ্গে বাস্তবতার বড় ধরনের অসামঞ্জস্যের কথা।

জাতিসংঘের তথ্যে আরও উঠে এসেছে, মাত্র কয়েকটি নিয়োগ এজেন্সি দুর্নীতি ও অস্বচ্ছতার ঘেরাটোপে বহু বছর ধরে একটি বন্ধ সিন্ডিকেট হিসেবে কাজ করছে। যাত্রার ঠিক আগে অনেক শ্রমিককে মিথ্যা ঘোষণাপত্রে স্বাক্ষর করানো বা ভিডিও রেকর্ড করিয়ে নেওয়ার ঘটনাও তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। যেখানে দেখানো হয় শ্রমিকরা না কি কেবল সরকারি অনুমোদিত ফি-ই দিয়েছেন।

জাতিসংঘ দুই দেশের সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, নিয়োগ এজেন্সিগুলোর ওপর কঠোর নজরদারি, কেন্দ্রীভূত চাকরি-পোর্টাল চালু, শ্রমিকদের কাছ থেকে নিয়োগ ফি সম্পূর্ণ নিষিদ্ধকরণ এবং শোষণমূলক নেটওয়ার্ক ধ্বংসে কার্যকর দ্বিপাক্ষিক পদক্ষেপ এখন সময়ের দাবি।

সংস্থাটি মালয়েশিয়া সরকারকে শ্রমিকদের ইচ্ছাকৃত আটক, হয়রানি বা ডিপোর্টেশনের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে আরও শক্তিশালী ব্যবস্থা নিতে আহ্বান জানায়। তারা স্পষ্টভাবে জানায়, অভিবাসী শ্রমিকদের অপরাধী হিসেবে বিবেচনা করা বা পুনরায় ভুক্তভোগীতে পরিণত করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন।

জাতিসংঘ দ্রুত স্বাধীন তদন্ত, ক্ষতিপূরণ, ঋণমুক্তি এবং ঝুঁকিপূর্ণ খাতে শ্রম পরিদর্শন বাড়ানোর পাশাপাশি শ্রম অধিকার সংস্থা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের মধ্যে কার্যকর ‘ফায়ারওয়াল’ তৈরির পরামর্শ দিয়েছে। এছাড়া শ্রমিকদের জন্য প্রাক-প্রস্থান প্রশিক্ষণ জোরদারের কথাও উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, বিষয়টি নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের সঙ্গে তাদের যোগাযোগ এরই মধ্যে চলছে এবং তারা গঠনমূলক সংলাপ বজায় রাখতে প্রস্তুত।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানালেন ভারতীয়রা

অনলাইন ডেস্ক: বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে ভারতীয়

ডিসেম্বরের মধ্যে ১৩ জেলার দেড় কোটি মানুষ খাদ্যসংকটে

নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বরের মধ্যে দেশের দুর্যোগপ্রবণ ১৩ জেলার প্রায় দেড় কোটি মানুষ বড় ধরনের খাদ্যসংকটে পড়তে পারে। একই সময়ে তীব্র অপুষ্টিতে ভুগবে প্রায় ১৬ লাখ

জুবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির ‘মাহবুব ভবন’

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান মঙ্গলবার (০৬ মে) দেশে ফিরছেন। জুবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির ‘মাহবুব

কাজীপুর সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার রাত সাড়ে দশটার

এনায়েতপুরে তাঁতীদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  

মুক্তার হাসান,এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা তাঁতীদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৬মার্চ)বেতিল বাজারে এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিদের ওপর হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক: গাজা উপত্যকার রাফা শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এ ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন