মার্কিন ঘাঁটি ও রণতরী ২ ঘণ্টায় ধ্বংসের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: সামরিক হামলা এড়াতে ইরানকে দুটি শর্ত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

মধ্যপ্রাচ্যের দেশটি জানিয়েছে, এ অঞ্চলের মার্কিন বিমানবাহী রণতরী ও সামরিক ঘাঁটিগুলো তাদের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এ হুঁশিয়ারি দেন। খবর আল জাজিরা,

ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে তার জবাব হবে তাৎক্ষণিক ও কঠোর। একই সঙ্গে জানিয়েছে, সম্ভাব্য সংঘাত স্বল্পস্থায়ী বা সীমিত থাকবে না। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, তেহরানের প্রতিক্রিয়া সীমিত থাকবে না—গত বছরের জুনের মতো নয়, যখন মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র অল্প সময়ের জন্য ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চালানো স্বল্পস্থায়ী বিমান যুদ্ধে অংশ নিয়েছিল।

আকরামিনিয়া বলেন, ‘মার্কিন বিমানবাহী রণতরীগুলোর মারাত্মক দুর্বলতা রয়েছে এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনা আমাদের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে।’

তিনি আরও বলেন, ‘মার্কিনিরা যদি এমন কোনো ভুল হিসাব করে, তাহলে ঘটনাপ্রবাহ ট্রাম্প যেভাবে কল্পনা করছেন সেভাবে মোটেও এগোবে না। দ্রুত অভিযান চালিয়ে দুই ঘণ্টা পর টুইট করে বলা যে অভিযান শেষ।’

এদিকে বৃহস্পতিবার রাতে ট্রাম্প দুটি শর্ত দিয়ে বলেছেন, ‘প্রথমত, কোনো পারমাণবিক অস্ত্র নয়। দ্বিতীয়ত, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে।’ হুঁশিয়ারি দিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের অনেক বড়, খুব শক্তিশালী জাহাজ এখন ইরানের দিকে যাচ্ছে, আর যদি সেগুলো ব্যবহার না করতে হয়, তাহলে সেটা দারুণ হবে।’

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, তাদের সশস্ত্র বাহিনী আঙুল ট্রিগারে রেখে প্রস্তুত রয়েছে এবং যেকোনো আগ্রাসনের জবাবে তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে।

এর আগে এই সপ্তাহে ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লিখেন, ‘আশা করি ইরান দ্রুত আলোচনায় বসবে এবং একটি ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তি করবে—কোনো পারমাণবিক অস্ত্র নয়।’

তিনি সতর্ক করে বলেন, ‘একটি বিশাল নৌবহর ইরানের দিকে যাচ্ছে এবং প্রয়োজনে তা দ্রুত ও সহিংসভাবে তাদের মিশন সম্পন্ন করতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যারা মব তৈরি করেছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সাম্প্রতিক সময়ের হত্যা নৈরাজ্যকারীদে সরকার প্রশ্রয় দিচ্ছে। যারা মব

শেখ হাসিনাকে তার অবস্থান বুঝিয়ে দেয়া হয়েছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে কোনো সরকার এত সাফল্য অর্জন করতে পারেনি, যতটা

তাড়াশে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউণ্ডেশনের 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশ পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় তাড়াশ উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা

সাংবাদিক শিশিরের ওপর হামলা, তিন আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরকারি ভিজিডি চাল কেনাবেচায় অনিয়মের তথ্য সংগ্রহের সময় এক সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে

বিএনপি কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠান গুঁড়িয়ে দিলেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে এক বিএনপি কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বুধবার (৪ মার্চ) সকাল ৬টার দিকে

ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

নিজস্ব প্রতিবেদক: সাধারণত দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানে শুটিং হয় হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানের। এরই ধারাবাহিকতায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার শুটিংয়ের জন্য বেছে নেয় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের