মাভাবিপ্রবিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের ১৯ নেতা-কর্মী বহিষ্কার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৯ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে চারজনকে আজীবন বহিষ্কার এবং বাকিদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৭ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৫০তম রিজেন্টস বোর্ড সভায় এই শৃঙ্খলামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলার অবনতি, বিভিন্ন ছাত্রকে ভয় দেখানো এবং আইন-শৃঙ্খলার অবনতির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে।

শাস্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন।

অভিযুক্তদের মধ্যে চারজনকে আজীবন, একজনকে পাঁচ সেমিস্টারের জন্য, সাতজনকে চার সেমিস্টারের জন্য এবং সাতজনকে তিন সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

আজীবন বহিষ্কৃত চারজন হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মানিক শীল, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন ঘোষ এবং সাংগঠনিক সম্পাদক সাদিক ইকবাল। বাকি ১৫ জন শিক্ষার্থীর জন্য বহিষ্কার আদেশ শেষ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন বলেন, পদ্ধতিগত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে উচ্চ পর্যায়ের অনুমোদনক্রমে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি, কান্নাজড়িত কণ্ঠে শেখ হাসিনা

অনলাইন ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এতে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তিনি ও তার বোনের দেশ ছাড়ার

রায়গঞ্জে যুব উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ের হলরুমে প্রশিক্ষণ কর্মশালায়

ইসিতে সাবেক ৩ সিইসির বিরুদ্ধে বিএনপির অভিযোগ, থানায় মামলার প্রস্তুতি

অনলাইন ডেস্ক: বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বর্তমান কমিশনের

জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত ১১৪ জনের লাশ উত্তোলন শুরু কাল

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্তে তাঁদের লাশ তোলা হবে। আগামীকাল রোববার রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে তাঁদের লাশ উত্তোলন শুরু হবে। আজ

ভারতকে লজ্জায় ডুবিয়েছে পাকিস্তানের এই দুর্ধর্ষ নারী পাইলট আয়েশা ফারুক

অনলাইন ডেস্ক: একাই আকাশ চিরে উঠে শত্রুপক্ষের গর্ব রাফাল যুদ্ধবিমান ধ্বংস করেছেন পাকিস্তান বিমান বাহিনীর এক সাহসী নারী পাইলট, স্কোয়াড্রন লিডার আয়েশা ফারুক। ২৮৮ মিলিয়ন

তিন দিনে ৬ সাংবাদিক আহত; চিকিৎসার জন্য জয় ব্যাংককে

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পেশাগত দায়িত্ব পালনকালে আইসক্রিম বিক্রেতাদের হামলায় আহত যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও