মানবতার সেবায় একতাবদ্ধ” রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে গুড নেইবারস বাংলাদেশ–এর সিরাজগঞ্জ সিডিপি অফিসের উদ্যোগে জিআর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে একটি প্রাণবন্ত ও বর্ণাঢ্য র‍্যালি বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে মানবিক সেবা, সামাজিক দায়িত্ববোধ ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিপি প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

সহকারী প্রোগ্রাম ম্যানেজার নিকোলাস কিস্কু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—গুড নেইবারস বাংলাদেশ-এর এডুকেশন অ্যান্ড হেলথ ইমপ্লিমেন্ট বিভাগের সিনিয়র ম্যানেজার কর্ণেল কস্তা, জিআর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল আলমসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, “স্বেচ্ছাসেবীরা মানবতার প্রকৃত সেবক। সমাজ পরিবর্তন, জরুরি পরিস্থিতি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা, শিশু সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও শিক্ষার প্রসারে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিসীম।” তারা আরও বলেন, স্বেচ্ছাসেবকরা কোনো প্রতিদান বা স্বীকৃতির প্রত্যাশা ছাড়াই কাজ করে যাচ্ছেন, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবীদের মনোবল ও কাজের মূল্যায়ন হিসেবে শ্রেষ্ঠ তিন ভলেন্টিয়ারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে মানবিক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নতুন উদ্যোগ গ্রহণ, সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল এবং নতুন স্বেচ্ছাসেবক তৈরির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

গুড নেইবারস বাংলাদেশ জানিয়েছে, ছোট ছোট মানবিক উদ্যোগ এবং দায়িত্ববোধই একদিন বড় সামাজিক পরিবর্তনের পথ তৈরি করবে—আর এই পরিবর্তনের নীরব অগ্রনায়ক হিসেবে কাজ করে যাচ্ছেন দেশের অসংখ্য স্বেচ্ছাসেবক।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ দল ভারতে যেতে না চাওয়ার সিদ্ধান্ত

এনায়েতপুরে ২৫টি বসত ভিটা যমুনায় বিলীন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ও বহু ঘরবাড়ি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাগঞ্জের এনায়েতপুরের চাঁদপুরে যমুনার তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তে প্রায় ২৫টি বসত ভিটা নদীতে বিলীন হয়েছে। গবাদি পশুসহ ঘরবাড়ির টিনের চাল চোখের সামনে

শিয়ালকোল আন্ত ফুটবল খেলা অনুষ্ঠিত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের ৮টি দলের অংশগ্রহণে বুধবার (২৮মে) বিকেলে আন্ত ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্ব শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। শিয়ালকোল ক্রীড়া সংঘের আয়োজনে

এনায়েতপুর গোলাম ও রাজার হোটেলে মোবাইল কোর্টের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর ঘাট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে দুটি

সিরাজগঞ্জ-৬ আসনে মনোনয়ন না পেলেও বিএনপির দুই নেতার ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন না পেলেও বিএনপির দুই নেতা দলের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফরম সংগ্রহকারী নেতারা হলেন

প্লাবিত হচ্ছে সিলেটের নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা

ঠিকানা ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপা‌ত এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে আবারো প্লাবিত হতে শুরু করেছে সিলেটের নিম্নাঞ্চল। বিশেষ করে সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ