মসজিদুল হারাম ও নববীতে ৩০ দিনে ৬ কোটি মুসল্লি

অনলাইন ডেস্ক : ৩০ দিনে দুই পবিত্র মসজিদে আগত জিয়ারতকারীর সংখ্যা ৬ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ১৫৩ জনে পৌঁছেছে। গত জমাদিউল আউয়াল মাসে এই সংখ্যক মানুষ মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগমন করেছেন। যা পূর্ববর্তী মাসের তুলনায় ১ কোটি ২১ লাখের বেশি। বুধবার এ তথ্য জানিয়েছে হারামাইন বিষয়ক জেনারেল অথরিটি।

এ সময়ে মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন ২ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৬৭৯ জন। এর মধ্যে মাতাফ এলাকায় ছিলেন ১ লাখ ৪৮৯ জন। আর মাসজুড়ে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ৭৮০ জন।

একই মাসে মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন ২ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ১৮৫ জন। এর মধ্যে রওজা শরিফে ইবাদত করেছেন ৯ লাখ ১২ হাজার ৬৯৫ জন। রাসুলুল্লাহ (সা.) ও দুই সাহাবি আবু বকর ও ওমর (রা.)-এর রওজায় সালাম পেশ করেছেন ২৩ লাখ ৬৩ হাজার ৩২৫ জন।

জানা গেছে, দুই পবিত্র মসজিদের দর্শনার্থী ও ইবাদতকারীর সংখ্যা নির্ধারণে হারামাইন অথরিটি সেন্সরভিত্তিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। প্রধান প্রধান প্রবেশপথে এই ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ, জনস্রোতের গতিবিধি শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বিত ব্যবস্থাপনা আরও কার্যকর করা হচ্ছে।,

সূত্র : সৌদি গেজেট

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহত ৯

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেনেন্ট

তানজানিয়ায় বাস-মিনিবাস সংঘর্ষে আগুন, ৩৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। কিলিমাঞ্জারো অঞ্চলের সাবাসাবা এলাকায় একটি বাস ও একটি মিনিবাসের সংঘর্ষের পর

রায়গঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির আওতায় সুফলভোগীদের হাতে পঁচা ও নিম্নমানের চাল

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে ভি-ডব্লিউ-বি (ভালনারেবল উইমেন বেনিফিসিয়ারি) কর্মসূচির আওতায় সুফলভোগীদের মেয়াদ উত্তীর্ণ, নিম্নমানের ও সম্পূর্ণ খাওয়ার অযোগ্য চাল বিতরণের অভিযোগ

বেলকুচিতে বাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ আহত ৪

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরবাইকের ধাক্কায় পথচারী আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি শেরনগর গ্রামের মৃত ওসমান গনির ছেলে। এ

আইএমএফের কিস্তি যোগে রিজার্ভ ২৭.৩১ বিলিয়ন ডলার অতিক্রম

নিজস্ব প্রতিবেদক: ন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন করে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের ঋণ কিস্তি ছাড়ের ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৭ দশমিক

গোলবন্যার ম্যাচেও মায়ামিকে জেতাতে পারলেন না মেসি

ঠিকানা টিভি ডট প্রেস: গোলের উৎসব হয়েছে, কিন্তু প্রতিপক্ষের জালে বল জড়ানো পারলেন না মেসি। এমএলএসে রুদ্ধশ্বাস ম্যাচে সান জোসে আর্থকোয়াকসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে