ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় একটি ফার্মেসিতে এসে পিস্তল বের করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে। এ- সংক্রান্ত সিসিটিভির ভিডিও প্রকাশিত হয়েছে।

এ ঘটনায় বুধবার (২৬ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জেলা শহরের কুমারশীল মোড়ের মিনহাজ ফার্মেসির মালিক মো. কাউসার। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু কাউসার ২০২৪ সালের ৫ আগস্ট বেশ কিছু রাজনৈতিক মামলায় আসামি হওয়ায় পলাতক রয়েছেন। এরই মাঝে তার প্রথম স্ত্রী লিজা আক্তারকে রেখে গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন। বিষয়টি এতদিন গোপন ছিল।

সম্প্রতি যুবলীগ নেতা আবু কাউসারের দ্বিতীয় স্ত্রী সন্তান জন্ম দেন। এরপর কাউসারের দ্বিতীয় বিয়ের বিষয়টি জেনে যান প্রথম স্ত্রী লিজা আক্তার। দ্বিতীয় স্ত্রী পলাতক যুবলীগ নেতার সঙ্গে থাকায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করে আসছেন লিজা আক্তার। একপর্যায়ে জানতে পারেন দ্বিতীয় স্ত্রীর ভাই শহরের কুমারশীল মোড়ে অবস্থিত মিনহাজ ফার্মেসিতে চাকরি করে।,

গত ২৩ নভেম্বর সন্ধ্যায় ওই ফার্মেসিতে খোঁজ করতে আসেন লিজা আক্তার। তাকে না পেয়ে ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে দোকানে থাকা অন্যান্য স্টাফদের হত্যার হুমকি দেন তিনি। মিনহাজ ফার্মেসির মালিক মো. কাউসার বলেন, ‘যুবলীগ নেতা আবু কাউসারের প্রথম স্ত্রী আমার দোকানে এসে দ্বিতীয় স্ত্রীর ভাইকে খোঁজ করেন। পরে না পেয়ে পিস্তল বের করে আমাকে এবং আমার স্টাফকে গুলি করে হত্যার হুমকি দেন। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

তবে যোগাযোগের চেষ্টা করেও যুবলীগ নেতার স্ত্রী অভিযুক্ত লিজা আক্তারের বক্তব্য পাওয়া যায়নি।

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, ‘অভিযোগের তদন্তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি ট্রেনিংয়ে এসে পড়েছি। আগামীকাল গিয়ে ঘটনার তদন্ত শুরু করবো।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ জেলা পুলিশের অভ্যন্তরে ১৫ কর্মকর্তার রদবদল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় ও পুলিশ অফিসে কর্মরত ১৫ পুলিশ পরিদর্শককে একযোগে জেলার অভ্যন্তরে বিভিন্ন স্থানে বদলী করা হয়েছে। গত ৫ মার্চ সিরাজগঞ্জ

হাসিনা আমলে ব্যাংক খাতে লুটপাট: ১১ গোষ্ঠীর ১ লাখ ৯৫ হাজার কোটি টাকার ঋণ তদন্তে

বিদেশে পাচার হওয়া সম্পদের খোঁজে ১১টি তদন্ত কমিটি; জব্দ হয়েছে স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব স্টাফ রিপোর্টার: ক্ষমতা হারানো সাবেক আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের

তরুণরাই দেশকে জ্ঞানভিত্তিক ভবিষ্যতের পথে এগিয়ে নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তরুণ প্রজন্মই জাতীয় রাজনীতি ও প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে গড়ে তুলবে এবং দেশকে অতীতের বিভাজন থেকে সরিয়ে গঠনমূলক ও জ্ঞানভিত্তিক ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে

আ. লীগকে সমর্থন দিয়ে সাবেক বিএনপি নেতা বললেন, দেশে ফিরবেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছেন কিশোরগঞ্জের সাবেক প্রতিমন্ত্রীপুত্র এবং কিছুদিন আগে বিএনপি থেকে পদত্যাগ করা সাবেক নেতা অ্যাডভোকেট আবু আহমেদ ফয়জুল করিম মুবিন।, তিনি ছাত্র-জনতার

সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, পুলিশের কোনো সদস্য সিভিল ড্রেসে আসামি ধরতে পারবেন না। পুলিশে তেলবাজি ব্যবস্থা ফেরানোর চেষ্টা

জমির সীমানা নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জেরে আব্দুল মান্নান নামে এক ওয়ার্ড বিএনপির নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা করার অভিযোগ উঠেছে। গত রবিবার