ভোটের অধিকার ফিরিয়ে আনতে লড়াই—নলকায় ভিপি আয়নুল হকের নির্বাচনী সমাবেশে জনতার ঢল

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: নলকা ইউনিয়ন বিএনপির আয়োজনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের নির্বাচনী জনসমাবেশে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। সোমবার বিকেলে নলকা হেম্মাদিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে নেতা–কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সলঙ্গা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, “ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই এই আন্দোলন।” তিনি আরও বলেন, “জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে গ্রহণ করেন, তবে রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসব।”

তিনি অভিযোগ করে বলেন, বিগত বছরগুলোতে এ অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার হরণ হয়েছে। উন্নয়ন হয়েছে কাগজে-কলমে, বাস্তবে মানুষ বঞ্চিত। তাই জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বিএনপি মাঠে নেমেছে।

সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি একরামুল হক।

বিশেষ অতিথির বক্তব্য দেন—রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান মতি, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ সহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচনের দাবি সারা দেশে জোরালো হয়ে উঠেছে। নলকার এই সমাবেশ তারই প্রতিফলন।

সমাবেশকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নলকা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে পৌঁছান। পুরো মাঠ জনসমুদ্রের রূপ নেয়।

সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নলকার এই গণজোয়ার আগামী নির্বাচনে বিএনপির শক্ত অবস্থানের প্রমাণ বহন করে।#

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী শ্রী রুপ কুমার চন্দ্র সরদারকে (৩১) আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এনসিপি নেতারা, কে কোন আসনে

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এদিকে গণপরিষদ গঠনের কথা বলা হলেও দলের ৩৫ নেতা আসন গোছাচ্ছেন। এনসিপি

ভিজিএফের চাল বণ্টন ও প্যানেল চেয়ারম্যান বিরোধে গাংনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় ভিজিএফের চাল বণ্টন ও প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত

তাড়াশে পারিবারিক যন্ত্রণা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক যন্ত্রণা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা। রবিবার (২১ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত

ঢাকা-১০ আসনের সাবেক এমপি শফিউল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১০ আসনের সাবেক এমপি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের

মধ্যরাতে কাঁপল কিয়েভ, রুশ ড্রোন-মিসাইল হামলায় নিহত ১০, আহত ৩৪

অনলাইন ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় সোমবার (২৩ জুন) গভীর রাতে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, এই হামলায়