ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা-১ নির্বাচনি এলাকার ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।

জানা যায়, জেলা রিটার্নিং কর্মকর্তা ও মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের নির্দেশনায় মঙ্গলবার বিকেলে ভোটকেন্দ্রটিতে দুটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। নির্বাচন কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরাপদভাবে তদারকির লক্ষ্যে ক্যামেরাগুলো বসানো হলেও স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই দুর্বৃত্তদের হামলার শিকার হয় একটি ক্যামেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি লাঠি দিয়ে আঘাত করে ক্যামেরাটি ভেঙে ফেলে। পরবর্তীতে বৃহস্পতিবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর ওই এলাকার সব ভোটকেন্দ্রে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভাঙচুর হওয়া ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, এক ব্যক্তি সরাসরি লাঠি দিয়ে ক্যামেরাটিতে আঘাত করে ভেঙে ফেলছেন। তবে আলোর স্বল্পতার কারণে ওই ব্যক্তির মুখমণ্ডল স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ভোটকেন্দ্রটির সামনে একটি বড় খেলার মাঠ এবং পাশে একটি নিরিবিলি সড়ক রয়েছে। এসব স্থান নির্বাচন চলাকালে ঝুঁকিপূর্ণ বিবেচনায় মাঠ ও সড়কের ওপর নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। কিন্তু রাতের মধ্যেই দুর্বৃত্তরা ক্যামেরা দুটির একটি ভাঙচুর করে। সকালে বিদ্যালয়ের নাইটগার্ড ক্যামেরাটি ভাঙা অবস্থায় দেখতে পান।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে স্থানীয় ছয়জন যুবককে শনাক্ত করা হয়েছে, তারা এই ভাঙচুরের ঘটনায় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে ভোটকেন্দ্রে এ ধরনের ভাঙচুরের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহল মনে করছে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাত হলেই বেলকুচি পৌসভায় বসে মাদকের আসর: জেনেও ব্যবস্থা নিতে পারছেনা প্রশাসন 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় রাত হলেই বসে মাদকের আসর। সেই সাথে চলে নানা অনৈতিক কর্মকান্ড। দির্ঘদিন যাবৎ পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা রফিকুল

গুম-খুন-ছাত্রজনতাকে হত্যার জন্য হাসিনা ও খায়রুল হক সমান দায়ী

নিজস্ব প্রতিবেদক: আয়নাঘর, গুম, খুন, হয়রানি, মিথ্যা ও গায়েবি মামলা এবং সর্বশেষ জুলাই আন্দোলনে হাজারো ছাত্রজনতার মৃত্যুর জন্য স্বৈরাচার শেখ হাসিনা ও তার বিচার বিভাগের

শ্রদ্ধা নিবেদনে ধানমন্ডি ৩২ নম্বরে ঢাবি শিক্ষক, পুলিশের হাতে তুলে দিলেন উপস্থিত জনতা

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডি-৩২ এ শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানাতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন। এ সময় হট্টগোলের সৃষ্টি

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া: তথ্য দাখিল আপিল বিভাগে

নিজস্ব প্রতিবেদক: আলোচিত আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া। তিনি পিএইচডি সম্পন্ন করেননি। এমনটাই লিখিতভাবে নিশ্চিত করেছে সিডনির

নির্বাচন নিয়ে ধোঁয়াশা: সংস্কার সংলাপে সময়ক্ষেপণ, প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে রাজনৈতিক সংস্কার সংলাপ শুরু হলেও দীর্ঘ আলোচনার পরও তেমন কোনো কার্যকর অগ্রগতি হয়নি। এতে আসন্ন

সিরাজগঞ্জে ধর্ষণের জরিমানার টাকা আত্মসাতের অভিযোগ আ.লীগ ও বিএনপি নেতার বিরুদ্ধে 

সিরাজগঞ্জ প্রতিনিধি: ধর্ষণের শিকার এক দরিদ্র অসহায় নারীর শালিসের জরিমানার টাকা যৌথভাবে আত্মসাতের অভিযোগ উঠেছে সেলিম মন্ডল নামের এক আ:লীগ নেতা ও আজমত প্রামাণিক নামের