ভূমিকম্পে মেট্রোরেলের চার স্টেশনে ফাটল, খুলে পড়েছে টাইলস

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (২১ নভেম্বর) পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ঢাকার মেট্রোরেলের চারটি স্টেশন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়াল, ফ্লোর ও টাইলসে দেখা গেছে ফাটল। এতে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে—মূল কাঠামো অক্ষত রয়েছে, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বিজয় সরণি স্টেশনে সবচেয়ে বেশি ক্ষতি দেখা গেছে। সেখানে ইলেকট্রিক কন্ট্রোল রুমের ফ্লোরে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে, যা আপাতত আস্তর দিয়ে ঢেকে রেখেছে কর্তৃপক্ষ। দেয়ালের বেশ কিছু টাইলস খুলে পড়ে যাওয়ায় সেগুলো মাস্কিং টেপ দিয়ে আটকানোর ব্যবস্থা করা হয়েছে।

ক্ষয়ক্ষতির ছবি তুলতে গেলে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত রুম কন্ট্রোলার সাংবাদিকদের বাধা দেন এবং মন্তব্য করতেও অনীহা প্রকাশ করেন।

একই ধরনের ফাটল দেখা গেছে কারওয়ানবাজার, মিরপুর-১০ এবং পল্লবী স্টেশনেও। দেয়াল ও ফ্লোরে ফাটল দেখে যাত্রীরা উদ্বেগ প্রকাশ করে বলেন, “৫.৭ মাত্রার ভূমিকম্পেই যদি এমন ক্ষতি হয়, তাহলে ট্রেন চলাচলের সময় অতিরিক্ত কম্পনে ঝুঁকি বাড়বে।”

তবে এসব ফাটলে বড় কোনো ঝুঁকি দেখছে না কর্তৃপক্ষ। ডিএমআরটিডিপি লাইন-৫ এর প্রকল্প পরিচালক মো. আব্দুল ওহাব জানান, মেট্রোরেলকে নিয়মিত কম্পন ও চাপ বিবেচনায় রেখে ডিজাইন করা হয়েছে। ফলে এমন ফাটল কাঠামোগত নিরাপত্তায় প্রভাব ফেলবে না।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী সরকারের গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা

মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক বাজার অস্থির, সারের সরবরাহ নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি বাজারের পাশাপাশি আন্তর্জাতিক সারের বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। এতে আমদানিনির্ভর বাংলাদেশে সারের সরবরাহ ও দামের ওপর দীর্ঘমেয়াদি চাপ

সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা, সন্দেহ ফখরুলের

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা ক্রান্তিকালে আছি আমরা। গোটা দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে চায়। সন্দেহ তৈরি হয়েছে, সরকার আদৌ

চলতি বছর ভারতে গ্রেপ্তার অনুপ্রবেশকারীদের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মোট ২ হাজার ৫৫৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। গতকাল

গাজায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু ইসরাইলের

অনলাইন ডেস্ক: দখলদার ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু করেছে। রোববার এ তথ্য জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এদিকে মুহুর্মুহু বোমা হামলা চালিয়ে

মনোনয়ন না পেয়ে বিএনপি নেতার অনুসারীদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি নেতা আব্দুল আলিম দলীয় মনোনয়ন না পাওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা। সোমবার (৪ নভেম্বর) রাতে খুলনা–সাতক্ষীরা