ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল, আমার হস্তক্ষেপে থেমে গেছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের মে মাসে তীব্র ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত ও পাকিস্তান। টানা চারদিন লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ যুদ্ধ থামে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত-পাকিস্তান ওই সময় পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছিল। কিন্তু তার হস্তক্ষেপে এটি থামানো গেছে।

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বছর সম্পন্ন করেছেন ট্রাম্প। এই এক বছর তিনি কি কি করেছেন সেগুলো তুলে ধরেছেন ট্রাম্প। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হোয়াইট হাউজে ট্রাম্প বলেন, “আমি ১০ মাসে ৮টি অসমাপ্তযোগ্য যুদ্ধ থামিয়েছি। পাকিস্তান এবং ভারত, তারা সত্যিই পারমাণবিক যুদ্ধের দিকে আগাচ্ছিল। আটটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ওয়াশিংটনে গিয়ে যুদ্ধ থামানোর জন্য ধন্যবাদ জানিয়েছিল বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী এখানে ওয়াশিংটনে ছিলেন এবং বলেছেন ‘প্রেসিডেন্ট ট্রাম্প ১ কোটি বা তারও বেশি মানুষের জীবন রক্ষা করেছেন’।”

এদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ থামাতে ট্রাম্প সহায়তা করেছেন এমন দাবি অস্বীকার করে ভারত। তাদের দাবি, ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানো হয়েছে। এখানে তৃতীয় কোনো পক্ষ যুক্ত হয়নি।

গত বছরের ২৬ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। সন্ত্রাসীরা সেখানে বেঁছে বেঁছে পুরুষদের হত্যা করে। এর দায় পাকিস্তানের ওপর চাপিয়ে ভারত গত ৭ মে পাকিস্তানে মিসাইল ছোড়ে। এরপর দুই দেশের মধ্যে আকাশ যুদ্ধ বেধে যায়। পাকিস্তান দাবি করে, তারা ভারতের অন্তত সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাপ্তাহিক ও ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ ইসির

অনলাইন ডেস্ক: ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য সাপ্তাহিক বন্ধ ও সরকারি ছুটির দিনেও অফিস খোলা রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার নির্বাচন কমিশনের

বাঁশখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (১৯ জানুয়ারী) বিকেল ৫

সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্নরা তাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল

আফগানিস্তানে আবারও পাকিস্তানের বিমান হামলা

অনলাইন ডেস্ক: যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানে আবারও বড় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বিনা উসকানিতে পাকিস্তান নতুন করে এ হামলা চালায়। এ হামলায় ছয়জন নিহত ও সাতজন

ঠেলার নাম বাবাজি, আস্তে আস্তে বলা শুরু করেছেন—আমরাও ‘হ্যাঁ’: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জনগণ পুরোনো পচা রাজনীতি আর চায় না মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রথম দিকে ‘না’ ভোটের পক্ষে অনেকে ক্যাম্পেইন করেছেন,

বেলকুচিতে ৭ যুবদল নেতাদের সকালে বহিষ্কার, রাতে প্রত্যাহার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বহিস্কৃত সেই ৭ যুবদল নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বুধবার (১৬ এপ্রিল) সকালের