ভারতের দালালি করে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না : মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক: দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ‘ভারতের দালালি করে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না, থাকতেও পারবে না। ভারতের প্রশ্নে কোনো ছাড় নেই। যারা বা যে দল ভারতের দালালি করবে, তাদের প্রতিহত করতে হবে।’

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাই বিপ্লবোত্তর পরিস্থিতি ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। জ্ঞান-চর্চাভিত্তিক সংগঠন প্রাচ্যসংঘ যশোর এ আলোচনাসভার আয়োজন করে।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান বলেন, ‘শুধু সরকারই নির্বাচনে কারচুপি করে না, রাজনৈতিক দলও করে। আপনারা জনগণের কাছে ওয়াদা করেন যে আপনারা কারচুপি করবেন না।’

একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ফিরে যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘দিল্লি থেকে দেশকে বিপর্যস্ত করার চেষ্টা চলছে।

শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়ে গেলে তারা আর ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ পাবে না।’ এ জন্য সরকারের পাশাপাশি নাগরিক সমাজ, রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মাহমুদুর রহমান।

মাহমুদুর রহমান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশের তরুণরা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জেগে উঠেছে। যারা জুলাই যুদ্ধে অংশ নিয়েছে, তারা প্রত্যেকেই এই পলিটিক্যাল পাওয়ারের অংশ। এদের কেউ ইগনোর করতে পারবে না।’

জুলাই জেনারেশনের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো পলিটিক্যাল স্ট্রাগল বিজয়ী হবে না, যদি না কালচারাল স্ট্রাগলে বিজয়ী হতে পারি। হিন্দুত্ববাদী সিস্টেম আমাদের বাঙালি মুসলমানের ইতিহাস ও ঐতিহ্য শিখতে দেয়নি। ভারতীয়দের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা বই-পুস্তক লিখেছি। সেসব বই-পুস্তকে বাঙালি মুসলমানের ইতিহাস-ঐতিহ্য স্থান পায়নি।’

লেখাপড়ার মাধ্যমে বাঙালি মুসলমানের ইতিহাস-ঐতিহ্য তুলে আনতে পারলে ব্রাহ্মণ্যবাদী সাংস্কৃতিক আধিপত্য পরাজিত করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। বলেন, ‘এই সাংস্কৃতিক যুদ্ধে জয়লাভ করতে পারলে আমরা রাজনৈতিক যুদ্ধেও জয়লাভ করতে পারব। তাহলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট আর ফিরতে পারবে না।’

দৈনিক আমার দেশ সম্পাদক বলেন, ‘হাসিনা আর ফিরবে না, ক্লোজড। সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে পারলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের কবর রচনা হয়ে যাবে।’

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান বলেন, ‘কোনো ভারতীয় দালালকে ভোট দেবেন না। আমরা দল বুঝি না। আমরা শুধু বুঝি ভারতীয় কোনো দালাল যেন সংসদে যেতে না পারে।’ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘১৮ কোটির বাংলাদেশে দিল্লি আর কোনো দিন আধিপত্য বিস্তার করতে পারবে না।’

প্রাচ্যসংঘ যশোরের সুপ্রিম কাউন্সিল সদস্য আখতার ইকবাল টিয়ার সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ আলোচক হিসেবে বক্তৃতা করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ ও প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা লেখক-গবেষক বেনজীন খান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

অনলাইন ডেস্ক: দেশজুড়ে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে যাওয়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার

রায়গঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) পাঙ্গাসীর ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে

রোববার সকালে গাজায় যুদ্ধবিরতি শুরু

অনলাইন ডেস্ক: গাজা যুদ্ধবিরতি চুক্তি রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম

প্রফেসর ইউনূসের চিন সফরে বাগড়া দিতে মাঠে নেমেছে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা: পিনাকী

নিজস্ব প্রতিবেদক: আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী লেখক পিনাকী ভট্টাচার্য বলেছেন,বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার একটা অন্যতম কারণ প্রফেসর ইউনুসের চিন সফরে বাগড়া দেয়া। পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা

১৭ জানুয়ারির মধ্যে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে আবেদনের আহ্বান ইসির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচন পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করতে আসা বিদেশী পর্যবেক্ষক ও গণমাধ্যম প্রতিনিধিদের আগামী ১৭ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করতে হবে। বৃহস্পতিবার

টাঙ্গাইলে শহীদ জিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩০ মে) সকালে জেলা বিএনপির উদ্যোগে প্রেসক্লাবের সামনে