ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, এটা ভাবার কারণ নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কোনো কারণ নেই। বিএনপি গণতন্ত্রের ব্যাপারে কখনোই আপোষ করেনি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।,

ফখরুল বলেন, সামনের নির্বাচনে আমাদেরকে পরিপূর্ণ জয়লাভ করতে হবে। স্বাধীনতার বিরোধিতা করা একটি দল এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। এটিকে প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি সাইবার যুদ্ধ মোকাবিলা করাও জরুরি।

সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরসহ বিএনপির শীর্ষ নেতারা।

সভায় অংশ নেন আরও বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা—মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, মেজর (অব.) কামরুল ইসলাম, কর্নেল (অব.) এস. এম. ফয়সাল, কর্নেল (অব.) জগলুল আহসান, কর্নেল (অব.) আব্দুল হক, কর্নেল (অব.) তৌহিদুল ইসলাম চৌধুরী, মেজর (অব.) শাহেদ, মেজর (অব.) হাসান, মেজর (অব.) সিদ্দিক, মেজর (অব.) রেজাউল করিম ও স্কোয়াড্রন লিডার আকতার।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শান্তি চুক্তি’ ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ’ গড়ে তোলার লক্ষ্যে এক মাস আগে ‘শান্তিচুক্তি’ করেছিলেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে এর এক মাসের মাথায় আবারও

সীমান্তে ফের বেড়া নির্মাণ চেষ্টা বিএসএফের, পিছু হটল বিজিবির বাধায়

প্রতিনিধি,পাটগ্রাম (লালমনিরহাট): সীমান্ত আইন লঙ্ঘন করে ফের শূন্য রেখায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

সিলেটের আল-হারামাইনে কেন এসেছিলেন নাহিদ ইসলাম

সিলেট ব্যুরো: সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সিলেট আগমন নিয়ে তোলপার চলছে। আকষ্মিক আলোচিত ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসিরের সিলেটের ব্যবসাপ্রতিষ্ঠান

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি রাশেদুল ইসলাম ও সভাপতি সালাহউদ্দিন আইউবী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ২০২১ সেশনের জন্য কেন্দ্রিয় সভাপতি নির্বাচনে মনোনয়ন সম্পন্ন হয়েছে।অনলাইনে ভোট হওয়ার মাধ্যমে সভাপতি হোন সালাহ উদ্দিন আইউবী আর সেক্রেটারি রাশেদুল ইসলাম।

সালমান শাহ হত্যা মামলা, সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক ও বাংলা সিনেমার খলনায়ক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার

বেলকুচিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কমিটি ঘোষণা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৪ মে) বিকালে উপজেলার চক