বৈষম্যবিরোধীদের কথা বলে অনেকে অফিস-আদালতে ভাগ চাইছে: সেলিমা রহমান

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘যেখানে ছাত্র-জনতার রক্তের বিনিময় ফ্যাসিস্ট (শেখ হাসিনা) পদত্যাগ করতে বাধ্য হয়েছে, সেখানে কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে? আমরা ভেবেছিলাম, যারা দেশে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করছে তাদের ওপর বর্তমান সরকার কঠোর হবে।’

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে সেলিমা রহমান এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে বেগুনি রঙের শাড়ি পরে মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, ‘৫ আগস্টের বিপ্লবে আমাদের যে তরুণ সমাজ, ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে এই যে স্বাধীনতা এনেছেন, যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে, সেখানে কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে? বাসে-বাসে হচ্ছে, পথে-ঘাটে নারীকে হেনস্তা করা হচ্ছে।’ তিনি বলেন, ‘মাগুরার কাহিনি দেখেন, একের পর এক ঘটনা ঘটে চলেছে। ড. মুহাম্মদ ইউনূস একজন বিশ্ববিখ্যাত নন্দিত নেতা। আমরা তার কাছে আশা করেছিলাম এই সময়ে কঠোর হস্তে, যারা বিভিন্ন অস্থিতিশীলতা তৈরি করছে, দেশকে আজ অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের ওপর কঠিন হবেন এবং শাস্তি দেবেন।’

’বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সরকারকে বলতে চাই, সমাজে যে অস্থিরতা-অস্থিতিশীলতা, সমাজে যে মব জাস্টিস, সমাজে যে নারী ধর্ষণ, এটা যদি বন্ধ করতে না পারেন তাহলে বাংলাদেশের জনগণ যে স্বপ্ন নিয়ে ফ্যাসিবাদমুক্ত করেছিল, সেই স্বপ্ন পূরণ হবে না।’

বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘তোমরা এখন দল করেছে, আমরা স্বাগত জানাই। আজকাল ছাত্র-জনতা বলে, বৈষম্যবিরোধী বলে, যে কেউ দু-তিনজন করে বিভিন্ন জেলার অফিস-আদালতে গিয়ে বসে থাকছে, তারা ভাগ চাইছে। এখন তোমাদের উচিত, তাদের সাথে কথা বলে তাদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে নিয়ে আসা। শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হরমুজ প্রণালি অচল : মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে প্রায় ৬০%

অনলাইন ডেস্ক: ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর তেল রপ্তানিতে বড় ধস নেমেছে। বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে,

ভূমিকম্পে নিহত ৭, আহত দুই শতাধিক

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকায় ৩ জন, গাজীপুরে ১ জন,

খাগড়াছড়ির সহিংসতার বিষয়ে যা বলছে আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক সহিংসতা, সংঘর্ষ ও অস্থিরতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ইউনাইটেড

২৮ নভেম্বর ঢাকায় আসছেন জাকির নায়েক

নিজস্ব প্রতিনিধি: প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় আসবেন। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার

এতোদিন চুপ ছিলাম, আর সহ্য করবোনা: আরাফাত

নিজস্ব প্রতিবেদক: আমরা প্রথমে চুপ ছিলাম, পরে ধীরে ধীরে আমাদের বক্তব্য দিতে শুরু করেছি। এখন আমরা বলছি যে কিছু টেকনিক্যাল সমস্যা এবং প্রতিবন্ধকতা রয়েছে, তবে

সেনা সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের প্রতীক।