বেসরকারি খাতে ঋণ চাহিদা সর্বনিম্নে

নিজস্ব প্রতিবেদক: দেশে নতুন বিনিয়োগ কার্যত বন্ধ হয়ে পড়েছে। শিল্প ও ব্যবসা খাতে প্রত্যাশিত বিনিয়োগ না আসায় অর্থনীতিও স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় ব্যাংক খাত থেকে ঋণের চাহিদা ইতিহাসের সর্বনিম্নে নেমে এসেছে। একই সঙ্গে দীর্ঘ দেড় বছর ধরে কোনো নতুন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের শেষে বেসরকারি খাতে ঋণ স্থিতি ছিল ১৭ লাখ ৪৭ হাজার ৬৮৭ কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে তা কমে দাঁড়ায় ১৭ লাখ ৪২ হাজার ৬৩৪ কোটিতে। অর্থাৎ এক মাসে ঋণ স্থিতি কমেছে ৫ হাজার ৫৩ কোটি টাকা। এতে ঋণ প্রবৃদ্ধি ঋণাত্মক ধারায় চলে গেছে।

কেন্দ্রীয় ব্যাংক গত তিন অর্থবছর ধরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করছে। এর ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম ঋণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ঋণ প্রবৃদ্ধি দাঁড়ায় ৬ দশমিক ৫ শতাংশ, যেখানে লক্ষ্য ছিল ৯ দশমিক ৮ শতাংশ। চলতি অর্থবছরে লক্ষ্য কমিয়ে ৭ দশমিক ২ শতাংশ করা হলেও জুলাইয়ে সেই ধারা অর্জিত হয়নি।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) জানিয়েছে, ব্যবসায়ীদের অনাগ্রহ, উচ্চ সুদহার, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ব্যাংকগুলোর সতর্ক ঋণনীতিই এ পরিস্থিতির কারণ। একই সময়ে উন্নয়ন ব্যয় বাস্তবায়নেও ধীরগতি দেখা যাচ্ছে। নতুন অর্থবছরের প্রথম দুই মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ২ দশমিক ৩৯ শতাংশ, যা আগের বছরের তুলনায়ও কম। রাজস্ব আয়েও লক্ষ্যমাত্রার ঘাটতি রয়েছে।

ব্যবসায়ী নেতারা বলছেন, নতুন প্রকল্প বা সম্প্রসারণ নয়, বিদ্যমান ব্যবসা টিকিয়ে রাখাই এখন প্রধান লক্ষ্য। ব্যাংক ঋণের উচ্চ সুদহার এবং বাড়তি কর-ভ্যাট এ খাতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। ব্যাংকাররা জানান, আমদানির ধীরগতি এবং সরকারি বিল-বন্ডে লাভজনক বিনিয়োগের সুযোগ থাকায় নতুন ঋণ বিতরণ সীমিত হয়ে পড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, শুধু বেসরকারি নয়, রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের ঋণ স্থিতিও কমেছে। গত বছরের ডিসেম্বর শেষে ঋণ স্থিতি ছিল ৩ লাখ ১২ হাজার ৬০৪ কোটি টাকা, যা ছয় মাসে কমে দাঁড়ায় ৩ লাখ ৪ হাজার ২২৬ কোটিতে।

পুঁজিবাজারেও একই ধরনের স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৩৬০ হলেও দেড় বছর ধরে কোনো প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আসেনি। গত এক বছরে মাত্র ১২টি কোম্পানি ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগের ঘোষণা দিয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আইপিওর সঠিক মূল্য নির্ধারণ পদ্ধতির অভাব, কর বৈষম্য ও আস্থাহীনতা উদ্যোক্তাদের নিরুৎসাহিত করছে।

অর্থনীতিবিদদের মতে, ব্যাংক ও পুঁজিবাজারে পুঁজি প্রবাহ না বাড়লে বেসরকারি খাতে নতুন বিনিয়োগ আসবে না, ফলে অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধিও ব্যাহত হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে কোরআন শিক্ষা দিতে গিয়ে গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় আটক মসজিদের ইমাম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের টেটিয়ারকান্দা গ্রামে আনছার আলীর বাড়িতে হাফেজ আব্দুল হান্নান নামে এক মসজিদের ইমাম জামাল হোসেনের স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় জনতার হাতে

পাকিস্তানের পালটা হামলার আশঙ্কায় সতর্ক ভারতের একাধিক রাজ্য

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পালটা হামলার ভয়ে ভারতের একাধিক রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বুধবার বিকেলে কেন্দ্রীয়

বৈষম্যবিরোধীদের কথা বলে অনেকে অফিস-আদালতে ভাগ চাইছে: সেলিমা রহমান

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘যেখানে ছাত্র-জনতার রক্তের বিনিময় ফ্যাসিস্ট (শেখ হাসিনা) পদত্যাগ করতে বাধ্য হয়েছে, সেখানে কেন এখনো নারী ধর্ষণ

১৮টি হলের ফলাফল ঘোষণা: সাদিক কায়েম ১৪,৮১০ ভোট, আবিদুল ইসলাম ৫,৯৯৯

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ের পথে রয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এ পর্যন্ত প্রাপ্ত ১৮টি হলের ফলাফলে ডাকসুর

আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য ও যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: রাতভর আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষের পর হতাহতের সংখ্যা প্রকাশ করেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, তাদের সেনাদের হামলায় আফগান তালেবানের ২০০ জনের বেশি সৈন্য ও

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে স্বামী,স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে নগরী উপকন্ঠে খড়খড়ি বামন শেখর এলাকায় তাদের নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে