বেলকুচিতে দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সৌহার্দ্য বিনিময় 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সম্প্রীতি সৌহার্দ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার শ্রীশ্রী মদন মোহন সেবা সদন মন্দির প্রাঙ্গনে এ শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মদন মোহন সেবা সদন মন্দিরের সভাপতি বৈদ্যনাথ রায়ের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ রঞ্জিত সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড, নিপুণ রায় চৌধুরী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এ্যাড, ইন্দ্রজিত সাহা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতাতরী শরণ সংঘের প্রতিষ্ঠাতা মানচিত্র কুমার পাল। এসময় বক্তব্য রাখেন দৌলতপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুলাল চৌধুরী, বেলকুচি উপজেলা বিএনপির সাবেব সভাপতি জামাল উদ্দিন ভূইয়া, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রী শ্রী গৌর গোবিন্দ ভজন মন্দিরের সভাপতি অমৃত নারায়ণ দে প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সনাতন ধর্মালম্বীরা কেন নিজেদের সংখ্যালঘু মনে করবেন। আমরাও যেমন এদেশের নাগরিক আপনেরাও এদেশের নাগরিক। প্রত্যেক নাগরিকের অধিকার নিজ নিজ ধর্ম পালন করার। মুসলিম যেমন তার ধর্ম পালন করবে, হিন্দু তার ধর্ম পালন করবে, বৌদ্ধ তার ধর্ম পালন করবে। আমরা একটু সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে থাকবে না কোন হানাহানি, জুলুম নির্যাতন ও অন্যায় অবিচার।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুম্মা সম্পর্কে বিস্তারিত।

 প্রথম হিজরি সন। নবী (সা.) মক্কা ছেড়ে মদিনা গেলেন। নবী (সা.) এর মদিনায় পৌঁছার দিনটি ছিল ‘ইয়াওমুল আরুবা’ (শুক্রবার)। সেদিন তিনি বনি সালেম গোত্রের উপত্যকায়

খালেদা জিয়ার জানাজায় ছিলেন জামায়াতে আমিরের নেতৃত্বাধীন প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বুধবার রাজধানী ঢাকার ঐতিহাসিক

বেলকুচি আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এ

হাতীবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

রেজাউল ইসলাম হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তে ঘুরতে এসে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কায় প্রাণ গেলো দুই জনের। রোববার বিকালে জেলার

ধর্মঘটে উত্তাল ছিল দেশ, ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ২০২৪ সালের ৪ জুলাই সারা দেশে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা সেদিন দেশের বিভিন্ন স্থানে সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করে

ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র হাতে নিচ্ছে সিরিয়ার বাসিন্দারা

ডেস্ক রিপোর্ট: বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় জোর সামরিক তৎপরতা শুরু করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এরই মধ্যে দেশটির ১২ মাইল ভেতরে ঢুকে