বেলকুচিতে চেকপোস্টে ২০ কেজি গাঁজাসহ একজন আটক

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন এলাকায় চেকপোস্ট অভিযানে ২০ কেজি গাঁজা ও একটি মিশুকসহ একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৭টায় ক্ষিদ্রমাটিয়া বেরিবাঁধ সংলগ্ন এলাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট ডিউটির সময় একটি মিশুক তল্লাশি করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে মিশুকটি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি মোঃ শাহ আলম (২৩), পিতা মোঃ পরস সরকার। তিনি এনায়েতপুর থানার রূপসি কান্দাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মিশুক জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় বাঁচতে চায় শিশু সোয়াইব; টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা

জুুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় হৃদরোগে আক্রান্ত শিশু সোয়াইব এর চিকিৎসার অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে ৭ বছরের শিশু সোয়াইব। থানার হাটিকুমরুল

নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানের ব্যানারে শেখ হাসিনার ছবি

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর চাটখিলে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।

রায়গঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন প্রত্যাশী ভিপি আয়নুল হকের বিরুদ্ধে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও

পেকুয়ায় পুকুর থেকে এলজি ও কিরিচ উদ্ধার

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া উপজেলায় একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি (লোডেড গান) ও দুটি ধারালো কিরিচ উদ্ধার করেছে সেনাবাহিনী।

ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় একটি ফার্মেসিতে এসে পিস্তল বের করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে। এ- সংক্রান্ত সিসিটিভির ভিডিও প্রকাশিত হয়েছে। এ

গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।, রবিবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে