বেঁচে নেই শিশু সাজিদ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হলেও সে বেঁচে নেই। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশান পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

শিশুটিকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন ফায়ার সার্ভিসের সদস্যরা। হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তাজুল ইসলাম চৌধুরী জানান, ৩৩ ঘণ্টার অভিযান শেষে কূপের ৫০ ফুট গভীরে থেকে শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের পরপরই শিশুটিকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মাথায় কাফনের কাপড় বেঁধে দশমিনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর দশমিনায় ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী। উপজেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এ মিছিলের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম

মোসাদের দপ্তরে আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের অপারেশন দপ্তরে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। আজ সোমবার দেশটির বিপ্লবী ইসলামিক বাহিনী (আইআরজিসি) ইরানি বার্তা সংস্থা তাসনিমে

টাঙ্গাইলে মব ভায়োলেন্সের শঙ্কায় কমছে কোরবানি  

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ১২টি উপজেলায় সরকারি হিসেবে প্রয়োজনের তুলনায় ২৫ হাজার ১৬টি কোরবানির পশু উদ্বৃত্ত রয়েছে। একই সঙ্গে এবারের কোরবানিকে ঘিরে মব ভায়োলেন্সের আশঙ্কা

এবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইহুদিবিরোধী হামলা

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নের সেন্ট কিল্ডা ইস্ট এলাকায় বড়দিনের (২৫ ডিসেম্বর) ভোরে ‘হ্যাপি চানুকাহ’ লেখা একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ একে সন্দেহভাজন ইহুদিবিরোধী হামলা

শুক্রবার আসছে ছাত্রদের আরও এক রাজনৈতিক দল

অনলাইন ডেস্ক: ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) নামে ছাত্রদের নতুন একটি রাজনৈতিক দল শুক্রবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে জুমা’র নামাজের পর থেকে

২০ বছর পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২০ বছর পর আবারও বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক। আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে নবম জেইসি