বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে হাতাহাতি, আহত ৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনটে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জের ধরে বরপক্ষের হামলায় কনেপক্ষের ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)’ বেলা তিনটার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে বরের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন কাহালুর জামগ্রামের সুলতানা খাতুন, আবু হোসাইন, সুমন মিয়া, মানতাসা খাতুন, শাহজাহান আলী ও এলিনা খাতুন।

আহত ব্যক্তিদের মধ্যে সুলতানা ও আবু হোসাইনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় কনের মামা বাদী হয়ে বরপক্ষের চারজনের বিরুদ্ধে ধুনট থানায় অভিযোগ করেছেন।’

অভিযোগ সূত্রে জানা যায়, ধুনটের ঈশ্বরঘাট গ্রামের জামাল উদ্দিনের সঙ্গে গত বুধবার বগুড়ার কাহালু উপজেলার জামগ্রামের একটি মেয়ের বিয়ে হয়। ওই দিন বিয়ে উপলক্ষে প্রীতিভোজে ৬০ জন বরযাত্রীর খাবারের আয়োজন করা হলেও বরের সঙ্গে শতাধিক লোক বরযাত্রী হয়ে যান। আপ্যায়নে মাংসের পরিমাণ কম হওয়া নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।

বৃহস্পতিবার বরপক্ষ ঈশ্বরঘাট গ্রামে বউভাত ও বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে কনেপক্ষের লোকজনকে বরের বাড়িতে আমন্ত্রণ জানানো হয়। দুপুরে প্রীতিভোজের সময় কম মাংস কনেপক্ষকে খাওয়ানোর সময় কম মাংস দেওয়ার অভিযোগ তুলে বরপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের হাতাহাতি হয়। এ সময় বরপক্ষের হামলায় কনেপক্ষের ছয়জন আহত হন।

ধুনট থানার ওসি মো. সাইদুল আলম বলেন, বিয়ের প্রীতিভোজে মাংস কম দেওয়া নিয়ে বরপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে কনের মামা সোহাগ হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে মহাসড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়ক এলাকায় শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল চান্দাইকোনা বাসস্ট্যান্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। টেকসই উন্নয়ন, লক্ষ্য অর্জন এবং ভবিষ্যতের দিকনির্দেশনা” এই প্রতিপাদ্যকে

প্রশাসনে উদ্বেগ-দুশ্চিন্তা: নির্বাচন, নিরাপত্তা ও পোস্টিং ঘিরে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক: সামগ্রিক রাজনৈতিক অনিশ্চয়তা, নির্বাচনকালীন প্রশাসনিক দায়িত্ব, পছন্দসই পোস্টিং না পাওয়া এবং ‘দলীয় দোসর’ তকমা দেওয়ার প্রবণতা—এসব নিয়ে চরম উদ্বেগ আর অস্বস্তিতে দিন কাটাচ্ছেন

ইরানের হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাগার বিধ্বস্ত

অনলাইন ডেস্ক: ইরানের মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার। এছাড়াও পরিশোধনাগারে মিসাইলের আঘাতে তিনজন নিহতও হয়েছে। সোমবার (১৬ জুন) রাতে সেখানে মিসাইল ছোঁড়ে ইরান।

আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিনের মাথায় জামিন পেয়েছেন নায়িকা পরীমণি। এদিন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ইসরাইলি দূতাবাসের দুই কর্মী নিহত

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীদের হামলায় ইসরাইলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ৯টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে