বিএনপি প্রার্থীকে না ডাকায় খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া মাহফিল বন্ধের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলুর সমর্থকদের বিরুদ্ধে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার সলিমাবাদ ইউনিয়নে এই ঘটনা ঘটে। এতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার বিকেলে সলিমাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শুরু হওয়ার আগেই বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলুর কয়েকজন সমর্থক এসে হট্টগোল শুরু করে। দোয়া মাহফিলের ব্যানারে পৃষ্ঠপোষকতায় শিল্পপতি তুহিনের নাম থাকলেও লাভলুর নাম ছিল না। তার নাম না থাকায় এবং তাকে অতিথি না করায় দোয়া মাহফিলের আয়োজন বন্ধ করতে বলেন লাভলুর সমর্থকরা। এসময় এ নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে লাভলুর সমর্থকরা ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে জোর করে নেতাকর্মীদের বের করে দেন। তাদের বাধায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করতে পারেনি বিএনপি নেতাকর্মীরা।,

নেতাকর্মীরা জানান, সারাদেশ খালেদা জিয়ার ব্যাপারে ঐক্যবদ্ধ হলেও নাগরপুর বিএনপিতে সেটি নেই। মনোনয়ন ঘোষণার পর থেকেই দলের ঐক্য নষ্ট হয়েছে। বিভক্তির কারণে দলীয় প্রধানের সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন বন্ধ করা দুঃখজনক।

সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পল বলেন, দলীয় প্রধান খালেদা জিয়া গুরুতর অসুস্থ। সারাদেশের মতোই নাগরপুর উপজেলা বিএনপির দিক নির্দেশনায় সলিমাবাদ ইউনিয়নে দোয়ার আয়োজন করা হয়। কিন্তু বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থকদের হট্টগোলের কারণে দোয়া করা সম্ভব হয়নি।

টাঙ্গাইল-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু বলেন, ব্যানারে তুহিনের নাম থাকায় আমার কর্মী সমর্থকরা হট্টগোল করতে পারে। কারণ তুহিন আওয়ামী লীগের দোসর। ফলে ব্যানারে বিএনপির মনোনীত প্রার্থীর নাম থাকায় সমর্থকরা প্রতিবাদ করবেই।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে রমজান মাসজুড়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি

নজরুল ইসলাম: আমিষেই শক্তি আমিষেই মুক্তি” প্রতিপাদ্যকে ধারন করে রমজান মাস উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে সুলভ মূল্যে

হিমাচলে জলবায়ু বিপর্যয়: মৃত্যুমিছিল, ধ্বংস আর দায়হীনতা

অনলাইন ডেস্ক: মাত্র এক মাসের বর্ষায় হিমাচল প্রদেশে ১৯টি মেঘফাটা বৃষ্টি ও ২৩টি চকিত বন্যার ঘটনায় ৭৮ জন প্রাণ হারিয়েছেন। গত কয়েক বছর ধরেই মেঘফাটা

এবার রোজায় কম লোডশেডিং, আ.লীগের মন্ত্রীর কড়া সমালোচনা নাজমুলের

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের কড়া সমালোচনা করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। নসরুল

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবকে পিটিয়ে হত্যার পর অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এমনকি তার লাশে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনার

যুদ্ধের সমাপ্তি ও ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা চাই হামাস

ডেস্ক রিপোর্ট: গাজার যুদ্ধবিরতি নিয়ে মিশরে চলমান পরোক্ষ আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে। এই আলোচনায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০

আ.লীগ আমলের খেলাপি ঋণের গোপন তথ্য বেরিয়ে আসছে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের আমলে গোপন রাখা খেলাপির সঠিক তথ্য প্রকাশের উদ্যোগ নেওয়ায় বিপুল সংখ্যক খেলাপি ঋণ বেরিয়ে আসছে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ