বিএনপি নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বিরু মোল্লা (৪৮) নামের এক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার চাচাতো ভাই জহুরুল মোল্লা তাদের পারিবারিক বিরোধকৃত জমি থেকে মাটি কাটে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ সকালে বিরু মোল্লা লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে কথা বলতে যায়। কথার একপর্যায়ে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়, পরে জহুরুল মোল্লা ও তার ছেলে ফাঁকা গুলি করে এবং তাদেরকে চলে যেতে বলে। তারা সেখান থেকে না গেলে পরবর্তীতে তাদের লক্ষ্য করে আবারো গুলি করে এবং বিরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, পারিবারিক বিরোধ নিয়ে কথা বলতে গিয়েছিল। কিন্তু বাড়ির ভেতর থেকে গুলি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে প্রশিক্ষনপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত  

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছ।মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ওই অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের পাল্টা হামলা, ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ

অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষিতে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে প্রতিবেশী দুই দেশের মধ্যে। পাকিস্তানে ইতোমধ্যে এ হামলার জবাব দেওয়া শুরু করেছে।

সিরাজগঞ্জে নিহত পরিবারের সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহিন শেখের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। সোমবার (২৭

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিক নিহত- আহত ১০

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী উপজেলার বাংড়া নামক স্থানে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নির্মাণ শ্রমিক নিহত ও ১০জন

আসুন ঐক্যবদ্ধ হয়ে দেশটা গড়ে তুলি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমাদের নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তুলি। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে এক

পাকিস্তানে ৮০০ বিলিয়ন রুপির স্বর্ণের খনির সন্ধান

অনলাইন ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক খনিজ ও খনিজসম্পদ মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ দাবি করেছেন, অ্যাটকে ২৮ লাখ তোলা স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। যার