বিএনপির সহ-সভাপতি, জামায়াতের সাধারণ সম্পাদক—বেলায়েত তুমি কার?

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলের দায়িত্বশীল পদে রয়েছেন বেলায়েত হোসেন নামের এক ব্যক্তি। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। তবে বেলায়েতের দলে যোগদানের বিষয়ে উভয় দলের নেতারা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। এখন জনমনে প্রশ্ন—বেলায়েত তুমি কার?

জানা গেছে, বেলায়েত হোসেন উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক পদে রয়েছেন। পাশাপাশি তিনি একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির পদেও রয়েছেন। বেলায়েত একই ইউনিয়নের জয়পুর গ্রামের তাহের উদ্দিনের ছেলে।,

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বেলায়েত দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ২০২১ সালের ১৫ নভেম্বর সর্বশেষ অনুমোদিত ওয়ার্ড কমিটিতে তিনি সহ সভাপতি হন। এর আরও কয়েক বছর আগে তিনি একই ওয়ার্ডের সদস্য ছিলেন। সহ-সভাপতি হিসেবে গত ১৯ জুন ইউনিয়ন বিএনপির সভাপতি পদে উপনির্বাচনে কাউন্সিলর হিসেবে ভোট দেন বেলায়েত।

উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহফুজুর রহমান বলেন, বেলায়েত ২০২০ সাল থেকেই ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একসময় তিনি বিএনপি করতেন। তবে ২০১৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় জামায়াত ট্যাগ দিয়ে বেলায়েতকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই সময় বিএনপির পক্ষ থেকে কোনো সহযোগিতা পাননি তিনি। তবে জামায়াতের পক্ষ থেকে আইনি সহযোগিতাসহ সব রকমের সহযোগিতা করা হয় বেলায়েতকে। পরে তিনি কৃতজ্ঞতাস্বরূপ জামায়াতে যোগদান করেন।

ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নান্নু মিয়া বলেন, বেলায়েত হোসেন অনেক আগে থেকেই বিএনপিতে ছিলেন। সর্বশেষ ২০২১ সালের নতুন কমিটিতে সহ-সভাপতি হন। কিছুদিন আগে শুনেছি, তিনি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক হয়েছেন। তাকে বহিষ্কার করব ভাবছি। তবে সময়ের কারণে হয়ে উঠছিল না। এ বিষয়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।,

দুই দল করা নিয়ে জানতে চাইলে বেলায়েত হোসেন বলেন, ‘একসময় বিএনপি করতাম। ২০২১ সাল থেকে জামায়াতে যোগদান করেছি। বর্তমানে ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছি। বিএনপি থেকে নাম কেটে দেওয়ার জন্য নেতাদের মৌখিকভাবে বলেছি, কিন্তু লিখিত আবেদন করিনি। তবে তারা আমার নাম কমিটি থেকে বাদ দেয়নি।’

অপর প্রশ্নে তিনি বলেন, ‘গত ১৯ জুন ইউনিয়ন বিএনপির উপনির্বাচনে ভোট দিইনি। তবে নির্বাচন দেখতে গিয়েছিলাম।’

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরেই বেলায়েত বিএনপি করতেন। সম্প্রতি জানলাম তিনি জামায়াতের পদেও রয়েছেন। এ বিষয়ে উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মিলারের দাদন বাণিজ্যে অস্থির চালের বাজার

নিজস্ব প্রতিবেদক: সরকারি গুদামে খাদ্যশস্যের নিরাপদ মজুত রয়েছে। বাজারেও সরবরাহ পর্যাপ্ত। কিন্তু মিলারদের দাদন বাণিজ্যের প্রভাবে বোরোর ভরা মৌসুমেও চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। কৃষকের মাঠের

পশ্চিমবঙ্গে ৫ মাসে নিখোঁজ ৫০০ বিবাহিত নারী: সম্পর্ক সংকট নাকি পালাবার পথ

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারাসাত মহকুমায় ঘটে চলেছে এক অদ্ভুত সামাজিক প্রবণতা—শত শত গৃহবধূ ঘর ছাড়ছেন নিখোঁজের খাতায় নাম লেখিয়ে। গত পাঁচ মাসে

সীমান্তে বিজিবির ধাওয়া, হরিরামপুর বিলে যুবকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তসংলগ্ন হরিরামপুর বিলে বিজিবির ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বাবু শেখ

সলঙ্গার হাটিকুমরুলে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ

লুৎফর রহমান: রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ উঠেছে সলঙ্গার হাটিকুমরুল বাজারের উজ্জ্বল হোসেন গংদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নয় দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে নিউইয়র্ক থেকে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল

সর্বোচ্চ সতর্কতা পাকিস্তানের সব বিমানবন্দরে, কী হতে চলেছে

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করছে। ভারতের সম্ভাব্য আগ্রাসনের শঙ্কায় নিজেদের আকাশসীমা পর্যবেক্ষণ জোরদার করেছে পাকিস্তান।