বাবার মৃত‌্যু শোক সইতে না পে‌রে ছে‌লের আত্মহত‌্যা কুষ্টিয়ায় বাবার মৃত্যুর পর ছেলের আত্মহত্যা 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে বাবার মৃত্যুর পর ছেলে আত্মহত্যা করেছেন। বাবার মৃত্যু শোক সইতে না পেরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিজয় কুমার বিশ্বাস। বাবা ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্প‌তিবার দিবাগত রাত আড়াইটার দি‌কে কু‌ষ্টিয়ার কুমারখালী‌ উপ‌জেলার উপ‌জেলার বাগুলাট ইউনিয়নের উদয় নাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘ‌টে‌ছে।

শুক্রবার(২৬ সে‌প্টেম্বর) সকা‌লে ঘটনাস্থল থে‌কে পু‌লিশ বাবা-‌ছে‌লের লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) খন্দকার জিয়াউর রহমান।

নিহত বিজয় কুমার বিশ্বাস (৩২) উদয় নাতুড়িয়া গ্রামের শম্ভু চরণ বিশ্বাসের (৭২) ছেলে। বিজয় পেশায় জে‌লে ছি‌লেন।

পু‌লিশ ও প‌রিবার সূ‌ত্রে জানা গে‌ছে,‌গতকাল বৃহস্প‌তিবার বি‌কে‌লে বিজয় কুমার বিশ্বা‌সের বাবা শম্ভু চরণ বিশ্বাস(৭২) পূজা উপল‌ক্ষে বা‌ড়ির এক‌টি পোষা ছাগল স্থানীয় বাঁশগ্রাম বাজা‌রে বি‌ক্রি ক‌রেন। রা‌ত সা‌ড়ে নয়টার দি‌কে বিজয় তার বাবার কা‌ছে ছাগল‌ বি‌ক্রির অ‌র্ধেক টাকা ভাগ চান। টাকা চাওয়াকে কেন্দ্র করে বাপ-ছেলের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে বাবা শম্ভু চরণ উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। রাত সা‌ড়ে ১১টার দি‌কে শম্ভু চরণ মারা যান।

বাবার মৃত্যুর শোক সইতে না পেরে দিবাগত রাত আড়াইটার দিকে বাড়ির পেছনে বাদাম গাছের ডালের সাথে গলাই রশি পেচিয়ে বিজয় আত্মহত্যা করেন।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) খন্দকার জিয়াউর রহমান ব‌লেন, ছাগল বিক্রির টাকা নিয়ে বাবাছেলের মধ্যে তর্কবিতর্ক হয়েছিলো। প্রথমে বাবা স্ট্রোক করে মারা যান। পরে তার ছেলে আত্মহত্যা করেন। সুষ্ঠু তদ‌ন্তের স্বা‌র্থে বাবা-ছে‌লের লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য হাসপাতাল ম‌র্গে প‌াঠা‌নো হ‌য়ে‌ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুলাই সন্ত্রাসী সাদ্দাম-ইনানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতারিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

পাঁচ দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী এবং সচিব

নিজস্ব প্রতিবেদক: আগামী মাসেই ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পররাষ্ট্রসচিব আমনা বালুচ। আগামী ১৭ এপ্রিল ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের

মনোনয়ন না পাওয়া নিয়ে খোলামেলা কথা বললেন রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: বিএনপির সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, মনোনয়ন প্রক্রিয়া এবং দলীয় জোট গঠন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য

নোয়াখালীতে শিবিরের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী সদর উপজেলায় ছাত্রশিবির ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৯ অক্টোবর) বিকেলে নেওয়াজপুর ইউনিয়নের কাশেমবাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০

এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় করা একটি মামলায় রায়ের পর সাজার মেয়াদ শেষ হওয়ায় কারাগারে থেকে মুক্তি পেয়েছেন বিতর্কিত মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম)

শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেয়া নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেয়াকে কেন্দ্র করে বরিশালে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত দশ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।