বাবরি মসজিদের জন্য অনলাইনে এলো ৯৩ লাখ ও ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা

অনলাইন ডেস্ক: মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে বাবরি মসজিদ নির্মাণের জন্য অনুদান হিসেবে পাওয়া নগদ অর্থ গণনার কার্যক্রম চলছে। শনিবার (৬ ডিসেম্বর) বাবরি মসজিদ ধ্বংসের স্মরণে রেজিনগরে তার ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন থেকেই টাকা গ্রহণ শুরু হয়।

হুমায়ুন কবীর জানান, মসজিদ নির্মাণে প্রায় ৩০০ কোটি টাকা প্রয়োজন হবে। যার মধ্যে ইতোমধ্যে প্রায় ৯৩ লক্ষ টাকা অনলাইনে এবং নগদ অর্থে ১১টি ট্রাঙ্ক ভর্তি অর্থ জমা পড়েছে।

তবে টাকা নিয়ে চিন্তা করছেন না হুমায়ুন। কারণ নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তিই নাকি ৮০ কোটি টাকা অনুদান দেবেন বাবরি মসজিদ তৈরির জন্য। আরও বহু মানুষ টাকা দিচ্ছেন।

এখন পর্যন্ত ৭টি ট্রাঙ্ক খুলে ৩৭ লক্ষ টাকা নগদ পাওয়া গেছে। উপস্থিত আলেম-উলামা ও সাঁট মেশিন ব্যবহার করে ৩০ জন করে টাকা গুনছেন। হুমায়ুন কবীর দাবি করেছেন, এখনও পর্যন্ত এক কোটি ১০ লক্ষ টাকা অনুদান সংগ্রহ হয়েছে এবং আরও অনেকে এই প্রচেষ্টায় যুক্ত হচ্ছেন।

বাবরি মসজিদ নির্মাণে টাকা সংক্রান্ত এই ব্যাপক সাড়া দেখে স্পষ্ট যে তহবিলের অভাব হবে না। আগামী ২০২৬ সালের নির্বাচনেও এই উদ্যোগ কতটা রাজনৈতিক প্রভাব ফেলে তা সময়ই দেখাবে।

সুত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নে বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে দুর্গানগর ইউনিয়নের

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় নৌকার প্রচারে বিএনপির সাবেক নেতার ছবি ভাইরাল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী তানভীর ইমামের প্রচার ক্যাম্পে বিএনপির সাবেক নেতা সাইদুল ইসলামের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট: খুলনায় দলীয় প্রতিপক্ষের নেতাকর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপির স্থানীয় এক নেতা আত্মহত্যা করেছেন। বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে নগরীর গাজী মেডিকেল কলেজ

নিষিদ্ধপল্লি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামিকে

‘ইসরায়েল ধ্বংসে ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল হামাস’

অনলাইন ডেস্ক: ইরান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। তিনি একটি নথি প্রকাশ করে বলেছেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি ইরানের যে সমর্থন

টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার সকাল ৯টায়

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগতীরে শুরায়ি নেজামের ৫ দিনের জোড় ইজতেমা আখেরি মোনাজাত মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। সোমবার (১ ডিসেম্বর) রাতে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের