বাগেরহাটে চার আসন পুনর্বহালের দাবিতে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের আজ দ্বিতীয় দিন চলছে। বুধবার সকাল থেকে শুরু হওয়া এ হরতাল আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

হরতালের কারণে বুধবার সকাল থেকেই জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল দোকানপাটও বন্ধ রয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটিতে নামিয়ে আনার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, সেটি জনগণের স্বার্থবিরোধী ও অযৌক্তিক। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং চারটি আসন বহালের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করা হচ্ছে। হরতাল চলাকালে জেলার সাধারণ মানুষকে অযথা এক উপজেলা থেকে অন্য উপজেলায় রিকশা, ভ্যান কিংবা গাড়িতে যাতায়াত না করার আহ্বান জানিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। তাদের দাবি, আন্দোলন সফল করতে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

হরতাল চলাকালে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে খাদ্যবান্ধব কর্মসূচির ২১ বস্তা চাল জব্দ

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২১বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ (১৭ মার্চ) সোমবার দুপুরে উপজেলার পৌষার বাজারে পরিত্যক্ত অবস্থায় ২১

সিরাজগঞ্জ জেলা বিএনপি বিলুপ্তের দাবীতে তারেক রহমানের কাছে খোলা চিঠি 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠনের দাবীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খোলা চিঠি দিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক

ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, ভাইরাল ভিডিওর সেই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডির জিগাতলায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়া ভাইরাল ভিডিওর যুবককে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই মঙ্গলবার রাত ১টার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে অজ্ঞাত স্থানে ঝটিকা মিছিল

ফেনী প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মুখ ঢেকে অজ্ঞাত স্থান থেকে ঝটিকা মিছিল করেছে ফেনী জেলা ছাত্রলীগ। শুক্রবার (৩ জানুয়ারি)। মধ্যরাত

আমাদের মাঝে চিরস্থায়ী ৩ তালাক বায়েন হয়নি: সাবিকুন নাহার

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে বিচ্ছেদ ঘটে গত ২১ অক্টোবর। এই বিচ্ছেদের মাসখানেক পরেই তারা ফের

কুড়িগ্রাম সীমান্তে শূন্যরেখায় বসানো সিসি ক্যামেরাটি সরাল বিএসএফ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় বসানো সিসি ক্যামেরাটি খুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরাটি