বাংলাদেশের স্বাধীনতার পর এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বাধীনতার পর এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এ নির্বাচনে দুটি বৈশিষ্ট্য আছে, পোস্টাল ব্যালট ও গণভোট।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে। দীর্ঘ ১৭ বছর পর একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এটি অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য আমরা বদ্ধপরিকর। জেলা প্রশাসন ও পুলিশ প্রস্তুত আছে।

আইন উপদেষ্টা বলেন, এবার প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। গণভোটও হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন শক্ত হোক। অনেক বেশি দৃঢ়তর হোক, এজন্য হ্যাঁ ভোট দেওয়া জরুরি।

এ সময় মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকনুজ্জামান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল নোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ অনেকে উপস্থিত ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি দিয়ে শতমূল এগ্রোর নতুন শাখা উদ্বোধন

অনলাইন ডেস্ক: ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রাজধানীর বনশ্রী এলাকায় নতুন শাখা উদ্বোধন করেছে শতমূল এগ্রো। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে

শ্বশুর-শাশুড়ির সেবা-যত্ন করে সম্মাননা পেলেন ১২ পুত্রবধূ

নিজস্ব প্রতিবেদক: একই বাড়িতে শ্বশুর-শাশুড়ির সঙ্গে থেকে সেবা-যত্ন করায় সম্মাননা পেয়েছেন ১২ পুত্রবধূ। ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে ‘পাশে আছি মাদারীপুর’ নামের একটি সামাজিক সংগঠন।

পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ছাত্র নেতা কাজলের ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক লিফলেট বিতরণ

নজরুল ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে সিরাজগঞ্জে

ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর: কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের শরণার্থী শিবিরে অতিরিক্ত ভিড় ও পরিবেশগত চাপ কমাতে রোহিঙ্গাদের একটি অংশকে ভাসানচরে স্থানান্তর করে সরকার। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, এ উদ্যোগ মানবিক

টিকটক বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই টিকটক অ্যাপটি বন্ধ হয়ে গেছে। সেখানকার ব্যবহারকারীরা বলছেন, অ্যাপে একটি বার্তা দেখা যাচ্ছে যেখানে বলা হয়েছে- টিকটিককে নিষেধাজ্ঞা

মির্জাপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই উচ্চ বিদ্যালয়ের ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি