বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত, কাল বাংলাদেশ-পাকিস্তান অলিখিত সেমিফাইনাল

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আগে ব্যাট করে বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দেয় সুরিয়াকুমারের দল। জবাবে ১২৭ রানেই থামে বাংলাদেশের ইনিংস। এই জয়ে আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা। আগামীকাল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি এখন অলিখিত সেমিফাইনাল।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক জাকের আলী।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। দলীয় ৪ ও ব্যক্তিগত ১ রানেই দুবের তালুবন্দি হয়ে বুমরাহর বলে প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম। নতুন ব্যাটার পারভেজ ইমনের ব্যাট থেকে আসে ২১ রান। কুলদ্বীপ যাদবের বলে অভিষেক শর্মার ক্যাচে সাজঘরে ফেরেন তিনি।

তাওহীদ হৃদয়ের ব্যাট হাসেনি এদিন। মাত্র ৭ রান করেই আক্সার প্যাটেলের বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি। শামীম হোসেন বিদায় নেন শূন্য রানে।

একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যেতে থাকেন ওপেনার সাইফ হোসেন। খেলেন ৫১ বলে ৬৯ রানের ইনিংস। বাকি ব্যাটারদের সবাই বিদায় নেন এক অঙ্কের রানে। শেষ পর্যন্ত ১২৭ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।

ভারতের হয়ে ১৮ রানের খরচায় ৩টি উইকেট তুলে নেন কুলদ্বীপ যাদব। ২টি করে উইকেট পান বুমরাহ ও বরুন।

এর আগে, টস হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম দুই ওভারে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দলীয় স্কোরবোর্ডে মাত্র ১০ রান তুলতে সক্ষম হয় ভারত।,

তবে ম্যাচের তৃতীয় ওভার থেকেই যেন শুরু হয় চার-ছক্কার বৃষ্টি। সাকিব, নাসুম কিংবা মোস্তাফিজ-সাইফুদ্দিন সবার বলেই বেধরক পেটাতে থাকে প্রতিপক্ষ দলের দুই ওপেনার।

ম্যাচের সপ্তম ওভারে শুভমান গিলকে প্যাভিলিয়নে পাঠান রিশাদ হোসেন। দলীয় ৭৭ ও ব্যক্তিগত ২৯ রানে তানজিম সাকিবের তালুবন্দি হয়ে ফেরেন গিল।

নতুন ব্যাটার শিভম দুবে সুবিধা করতে পারেনি এদিন। ব্যাক্তিগত ২ রানে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ম্যাচে রিশাদ হোসেনের দ্বিতীয় শিকার এটি। অর্ধশতকের দেখা পান অভিষেক।

ব্যক্তিগত ৭৫ রানে রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা। অধিনায়ক সুরিয়াকুমারকে বিদায় করেন মোস্তাফিজুর রহমান। মাত্র ৫ রান আসে ভারতীয় অধিনায়কের ব্যাটে।

সাইফুদ্দিনের বলে বিদায় নেয়ার আগে হার্দিক পান্ডিয়া খেলেন ২৯ বলে ৩৮ রানের দুর্দান্ত এক ইনিংস। ১টি ছক্কা ও ৪টি চার মারেন তিনি।

বাকিদের মধ্যে তিলক ভার্মা ৫ ও আক্সার প্যাটেল করেন ১০ রান। শেষ পর্যন্ত ১৬৮ রানে থামে ভারতের ইনিংস।

বাংলাদেশের পক্ষে ২৭ রানের খরচায় ২টি উইকেট তুলে নেন রিশাদ হোসেন। ১টি করে উইকেট পান তানজিম সাকিব, মোস্তাফিজ ও সাইফুদ্দিন।

উল্লেখ্য, ২ ম্যাচের দুটিই জিতে সুপার ফোরের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ভারত। সমান সংখ্যক ম্যাচে ১টি করে জয় ও হার রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। আগামীকাল দু’দলের মুখোমুখিতে জয়ী দল পাবে মেগা ফাইনালের টিকিট।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উপজেলা কৃষি কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিনকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান

সরকারি চাল আত্মসাতে বিএনপি নেতার কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার লাকসামে বিএনপি নেতার বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারে এ ঘটনা

বেজোসকে হটিয়ে দ্বিতীয় শীর্ষ ধনী জাকারবার্গ, ২৮-এ নামলেন আদানি

ডেস্ক রিপোর্ট: তালিকা প্রকাশ হয়েছে ফোর্বস বিলিয়নিয়ার্স-২০২৫ এর। তালিকায় টেসলার সিইও ইলন মাস্ক ৩৪২ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির স্থান ধরে রেখেছেন।

বাঁশখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (১৯ জানুয়ারী) বিকেল ৫

যুদ্ধবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব, পুলিশের লাঠিচার্জ

অনলাইন ডেস্ক ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব-এ যুদ্ধবিরোধী বিক্ষোভকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতে আয়োজিত এ কর্মসূচিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার

সিরাজগঞ্জে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশা জেঁকে বসেছে। সেইসঙ্গে এ বছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ। বৃহস্প‌তিবার (২ জানুয়ারি)। বিকেলে এ