বক্তৃতাকালে কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের পৌরসভা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে বক্তৃতাকালে তিনি ইন্তেকাল করেন।

সদর (কুষ্টিয়া-৩) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমীর হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন

সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জামায়াতের এমপিপ্রার্থী মুফতি আমির হামজা লিখেছেন, আমার অভিভাবককে হারিয়ে ফেলেছি। হে আল্লাহ এ কোন পরীক্ষা?

তিনি আরও বলেন, আমাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ বাদ আসর বিক্ষোভ মিছিলে বক্তব্য চলাকালীন সময় আমার অভিভাবক কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম স্ট্রোক করে দুনিয়ার সফর শেষ করেছেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীকের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার আত্মার মাগফেরাত কামনা করে এবং তার শোক-সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সর্বস্তরের জনগণ।

জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেয়া হচ্ছিল। এর প্রতিবাদে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় যুব শক্তির কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ৫ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় যুব শক্তির শরীয়তপুর জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচজনের পদত্যাগের ঘটনা ঘটেছে। শনিবার (০৮ নভেম্বর) রাত ৯টার দিকে সংগঠনটির ভেরিফায়েড

হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ নি‌য়ে যা বললেন মুখপাত্র

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা নিয়ে কো‌নো হালনাগাদ তথ্য না থাকার বার্তা দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

সিরাজগঞ্জে স্কুলছাত্র বলাৎকারের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকির(৪৫) এর বিরুদ্ধে চৌহালি থানায় মামলা দায়ের করা

ধর্মের ভিত্তিতে বিভেদের দেয়াল থাকবে না নতুন বাংলাদেশে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সেসময়

মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নয়তলা