ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার (২১ সেপ্টেম্বর) দেশ তিনটি পর্যায়ক্রমে এ ঘোষণা দেয়।

এর মধ্যে প্রথম ঘোষণা আসে কানাডার পক্ষ থেকে। এরপর দ্বিতীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়া ও সর্বশেষে যুক্তরাজ্য ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয়।,

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, “শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে আমি আজ অসাধারণ এ দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।”

অপরদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, “কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। একইসঙ্গে ফিলিস্তিন এবং ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছে।”

কানাডা ও অস্ট্রেলিয়া জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছিল। তবে এর আগেই স্বীকৃতির ঘোষণা দিলো তারা। অপরদিকে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, আজ রোববার যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনিকে স্বীকৃতি প্রদান করবে।,

চলতি বছরের জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যে যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হয় এবং দীর্ঘমেয়াদি টেকসই শান্তিচুক্তির প্রতিশ্রুতি না দেয়, তবে যুক্তরাজ্য তাদের অবস্থান পাল্টাবে। এটি ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন, কারণ এতদিন ধরে দেশটির সরকারগুলো ধারাবাহিকভাবে বলছিল, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আসবে কেবল শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং সর্বোচ্চ প্রভাব ফেলতে পারে এমন সময়ে।,

এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি সরকার, বন্দিদের পরিবার এবং কিছু কনজারভেটিভ নেতা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এমন পদক্ষেপ “সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে”। তবে ব্রিটিশ মন্ত্রীরা বলছেন, দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আশা বাঁচিয়ে রাখতে পদক্ষেপ নেওয়াটা নৈতিক দায়িত্ব।

সূত্র: বিবিসি

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যুকে ঘিরে নানা রহস্য 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলায় ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা

হরমুজ প্রণালিতে হামলায় ২ ভারতীয় নিহত

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলা হয়েছে। এতে দুই ভারতীয় নিহত হয়েছেন। নিহতরা হলেন- ক্যাপ্টেন আশীষ

শেখ হাসিনাকে ভারতে থাকার বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হবে: জয়শঙ্কর

অনলাইন ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণই তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, তিনি (হাসিনা) যে পরিস্থিতির

পাবনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত

ভূঞাপুরের কৃতি খেলোয়ার শারমিন জাতীয় পর্যায়ে বর্শায় দ্বিতীয়

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরের কৃতি খেলোয়ার শারমিন জাতীয় পর্যায়ে বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায়  দ্বিতীয় স্থান অধিকার করেছে। চট্টগ্রামে ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৫৩ তম শীতকালীন মাধ্যমিক

কামারখন্দে জোরপূর্বক ফসলী জমি কর্তন ও ব্লক স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে নিয়ম বহির্ভূত মালিকানা ফসলী জমি কেটে ব্লক স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের