প্লট দুর্নীতি: শেখ হাসিনা-জয়-পুতুলের সর্বোচ্চ শাস্তি চান দুদকের আইনজীবী

নিজস্ব প্রতিবেদক: প্লট বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে করা তিন মামলার রায়ে ‘সর্বোচ্চ শাস্তি’ প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তিন মামলার রায় ঘোষণা করছেন।,

রায় ঘিরে সকালে আদালতে আসেন দুদকের পক্ষে মামলাগুলোর সমন্বয়ের দায়িত্বে থাকা পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান। এসময় তিনি বলেন, ‘আমরা তিনি মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি।’

দুদক কী ধরনের শাস্তি প্রত্যাশা করছে—এমন প্রশ্নের জবাবে এ আইনজীবী সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, ‘বিচার কার্যক্রম আদালতে চলমান। কোন শাস্তি হবে বা কী সিদ্ধান্ত আসবে—তা আদালতই যথাযথভাবে নির্ধারণ করবে।’

মামলাগুলোতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর—১৬১, ১৬৩, ১৬৪, ১৬৫(ক), ৪০৯, ৪২০ এবং ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। এসব ধারায় ঘুস গ্রহণ, সরকারি দায়িত্ব পালনে অবহেলা, সরকারি সম্পদ বা আমানত অপব্যবহার, প্রতারণা এবং অপরাধ সংঘটনে সহায়তার মতো অভিযোগ রয়েছে।

এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায়ও অভিযোগ আনা হয়েছে, যার মাধ্যমে অসাধু উপায়ে সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণের চেষ্টা করেছে দুদক।

এদিকে, রায় ঘিরে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকেই আদালতের প্রধান প্রবেশপথগুলোতে পুলিশ, বিজিবি ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। এজলাসের ভেতরে ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গণমাধ্যমকর্মী ও উৎসুক জনতার ভিড়ও রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ আর নেই, কোমায় ছিলেন ২০ বছর

অনলাইন ডেস্ক: দীর্ঘ দুই দশকেরও বেশি সময় কোমায় থাকার পর অবশেষে মারা গেছেন সৌদি আরবের ‘স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজপুত্র’ হিসেবে পরিচিত প্রিন্স আল-ওয়ালিদ বিন

প্রবাসীর স্ত্রী নিয়ে পালালেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিংয়ে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মো. সাইফুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে

আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শন করলেন মাওলানা মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। শুক্রবার (২৯ আগস্ট) শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক

ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণের’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, শনিবার (৭ মার্চ) রাতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হতে পারে। এতে ইরানের ক্ষেপণাস্ত্র

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের লন্ডনে সোয়াস ইউনিভার্সিটি আয়োজিত একটি সেমিনার শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ঘটনায় জড়িত

সাতক্ষীরা ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি তানভির হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক এহসানুল হাবিব অয়নকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি)।